টলিউড

অভিনয় করার জন্য বাড়ি থেকে পালিয়েছিলেন মিমি চক্রবর্তী!

অভিনয় করার জন্য বাড়ি থেকে পালিয়েছিলেন মিমি চক্রবর্তী! - West Bengal News 24

কেউ ঘুণাক্ষরেও টের পাননি, অভিনয় করবেন বলে বাড়ি থেকে পালিয়ে এসেছিলেন মিমি চক্রবর্তী! বলতেই পারেননি, তিনি অভিনেত্রী হতে চান। এমন চমকে দেওয়ার মতো কথা ইনস্টাগ্রামে অনুরাগীদের সঙ্গে বৃহস্পতিবার সন্ধ্যায় ভাগ করে নিলেন সাংসদ-তারকা নিজেই।

১১ বছর আগে ঠিক কী হয়েছিল? ‘পড়াশোনা করতে যাচ্ছি কলকাতায়’, মা-বাবাকে এই মিথ্যে বলে ভুলিয়েছিলেন তিনি। তারপর একাই চলে এসেছিলেন এই শহরে।

লড়াই করে স্বপ্নজয়ের ইচ্ছে নিয়ে। বাড়ি থেকে মেয়ের খরচ হিসেবে প্রতি মাসে মা-বাবা পাঠাতেন মাত্র তিন হাজার টাকা।

আরও পড়ুন : ভীষণ প্রেম পাচ্ছে কিন্তু প্রেমিক খুঁজে পাচ্ছি না: শ্রীলেখা

মিমির কথায়, ‘সেই টাকা দিয়ে খাব কী? পিজি-র ভাড়া দেব কী? নতুন জামা কিনব? না অডিশনে যাব! কিছুই ঠিকমতো হতো না।’ এক বছর ধরে এভাবেই লড়ে গিয়েছেন তিনি।

হাল না ছেড়ে। সামান্য ওই কটা টাকা সম্বল করেই একের পর এক অডিশনে গিয়েছেন। অবশেষে প্রথম ব্রেক মডেলিংয়ে। সেখান থেকে ছোটপর্দায়। এখন তিনি বড় পর্দায়, খ্যাতির শিখরে।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য