ঢালিউড

রোমান্টিক গানে মন ভরালেন শাকিব-মাহি (ভিডিও)

রোমান্টিক গানে মন ভরালেন শাকিব-মাহি (ভিডিও) - West Bengal News 24

বিজয় দিবস উপলক্ষে মুক্তি পেতে যাচ্ছে শাকিব খান ও মাহিয়া মাহি জুটি অভিনীত সিনেমা ‘নবাব এলএলবি’। ১৬ ডিসেম্বর থেকে সিনেমাটি দেশি ওটিটি প্ল্যাটফর্ম আই থিয়েটারে প্রদর্শিত হবে।

সিনেমাটি মুক্তি উপলক্ষে প্রকাশ পেয়েছে এর রোম্যান্টিক গান ‘বিলিভ মি’। ইমরান ও কোনালের কণ্ঠে গাওয়া এই গানে উষ্ণতা ছড়িয়েছেন শাকিব খান ও মাহিয়া মাহি। দীর্ঘদিন পর এই জুটির রোমান্স দর্শক সিনেমায় দেখতে যাচ্ছেন। গানে বেশ আকর্ষণীয় লাগছে দু’জনকেই।

চার মিনিট ৩৯ সেকেন্ডের এই গানটির শুটিং হয়েছে ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে। ইউটিউবে প্রকাশিত সিনেমাটির তৃতীয় গান ‘বিলিভ মি’। এর আগে আইটেম সং এবং টাইটেল সং প্রকাশ করা হয়েছিল।

আরও পড়ুন: মিথিলার ১ মিনিট ৯ সেকেন্ডের ভিডিও ভাইরাল

গানটির কথা লিখেছেন অনন্য মামুন। সুর করেছেন দোলন মৈনাক। আর কোরিওগ্রাফি হাবিব রহমানের।

অনন্য মামুনের পরিচালনায় সেলেব্রিটি প্রোডাকশনের ব্যানারে ‘নবাব এলএলবি’ নির্মিত হয়েছে। এতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন মাহিয়া মাহি ও অর্চিতা স্পর্শিয়া। এতে আরও রয়েছেন রাশেদ মামুন অপু, সুষমা সরকার, শবনম, শাহেদ আলী ও সুমন আনোয়ার প্রমুখ।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য