ঢালিউড

না না করেও চুক্তি স্বাক্ষর করলেন এভ্রিল

না না করেও চুক্তি স্বাক্ষর করলেন এভ্রিল - West Bengal News 24

জান্নাতুল নাঈম এভ্রিল ২০১৭ সালে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে শোবিজ অঙ্গনে পা রাখেন। এ প্রতিযোগিতায় বিয়ের তথ্য গোপনের অভিযোগে বিজয়ীর মুকুট হারান তিনি। এরপর মিউজিক ভিডিওতে দেখা গিয়েছে তাকে।

অনেকবার সিনেমায় অভিনয়ের ঘোষণা দিলেও দেখা মেলেনি তার। এবার তরুণ নির্মাতা সৈকত নাসিরের ‘ক্যাশ’ সিনেমায় নাম লেখালেন এভ্রিল। এতদিন না না করলেও এবার সত্যি সত্যি চুক্তি স্বাক্ষর করেছেন এই অভিনেত্রী।

না না করেও চুক্তি স্বাক্ষর করলেন এভ্রিল - West Bengal News 24

অ্যাকশনধর্মী এ সিনেমায় রোববার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় চুক্তিবদ্ধ হয়েছেন এভ্রিল। বিষয়টি নিশ্চিত করে নির্মাতা সৈকত নাসির বলেন, ‘‘ক্যাশ’ সিনেমায় একটি বিশেষ চরিত্রে দেখা যাবে মিস ওয়ার্ল্ড বাংলাদেশের আলোচিত প্রতিযোগী জান্নাতুল নাঈম এভ্রিলকে।

আরও পড়ুন: রোমান্টিক গানে মন ভরালেন শাকিব-মাহি (ভিডিও)

এটি হচ্ছে এভ্রিলের প্রথম সিনেমা। এখানে নায়িকা হিসেবে দেখা যাবে পূজা চেরিকে। এছাড়া আরো দেখা যাবে সাঞ্জু জন, এল আর খান সীমান্ত, ফারহান খান রিও, জন জাহিদসহ অনেককে।’’

না না করেও চুক্তি স্বাক্ষর করলেন এভ্রিল - West Bengal News 24

‘ক্যাশ’ সিনেমার গল্প ও সংলাপ লিখছেন আসাদ জামান। আগামী ৪ জানুয়ারি থেকে এর শুটিং শুরু হতে পারে বলে জানিয়েছেন পরিচালক। এভ্রিল এর আগে শাকিব খানের বিপরীতে অভিনয়ের ঘোষণা দেন। যদিও তা আর হয়ে ওঠেনি।

 

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য