টলিউড

নীল জলে উষ্ণতা ছড়াচ্ছেন লাস্যময়ী এনা

নীল জলে উষ্ণতা ছড়াচ্ছেন লাস্যময়ী এনা - West Bengal News 24

রোদ ঝলমলে আকাশের নিচে নতুন অবতারে দেখা মিলল অভিনেত্রী তথা নতুন প্রযোজক এনা সাহার। চারপাশে দিগন্ত বিস্তৃত নীল জলরাশি। তারই মাঝে দুবাইয়ের বিলাসবহুল ইয়ার্টে নিশ্চিন্তে শুয়ে রয়েছেন এই অভিনেত্রী।

নীল জলে উষ্ণতা ছড়াচ্ছেন লাস্যময়ী এনা - West Bengal News 24

সাহস এবং লাস্য যেন মিলেমিশে গিয়ে অবস্থান করছে তার মধ্যে। লাল বিকিনি টপের উপর সাদা লেসের শ্রাগ, ঠোঁট জুড়ে গাঢ় লাল লিপস্টিক আর খোলা চুলে, তিনি এক অচেনা এনা। ইনস্টাগ্রামে এ ভাবেই উত্তাপ ছড়িয়ে দিলেন অভিনেত্রী।

নীল জলে উষ্ণতা ছড়াচ্ছেন লাস্যময়ী এনা - West Bengal News 24

পোস্টের সেই ক্যাপশনে তিনি লিখেন, ‘আজ তুমি যে চ্যালেঞ্জ গুলোর মুখোমুখি হচ্ছো, কাল সেগুলোই তোমাকে আরও শক্ত করে তুলবে। চ্যালেঞ্জ তোমাকে জীবনে আরও ভালো করে তোলে, তিক্ত নয়।’

নীল জলে উষ্ণতা ছড়াচ্ছেন লাস্যময়ী এনা - West Bengal News 24

চ্যালেঞ্জ নিতে যে এনা ভালবাসেন, তা আর কারোই অজানা নেই। মাত্র ২৫ বছর বয়সেই তিনি প্রযোজক। বলিউডের তথাকথিত প্রথম সারির নায়িকা না হয়েও প্রায় আড়াই কোটি বাজেটের একটি মাল্টি স্টারকাস্ট ছবি বানিয়ে ফেলেছেন তিনি।

আরও পড়ুন: নতুন করে ‘চরিত্রহীন’ হলাম: স্বস্তিকা

গুঞ্জন শোনা গিয়েছিল, স্বপ্ন পূরণ করতে নিজের পৈত্রিক বাড়িটাই বিক্রি করে দেন এনা। এ সব রটনাকে এক ফুৎকারে উড়িয়ে জানিয়েছিলেন নিজের উপার্জন এবং পরিবারের সদস্যদের সাহায্যেই এগিয়ছেন তিনি।

নীল জলে উষ্ণতা ছড়াচ্ছেন লাস্যময়ী এনা - West Bengal News 24

আবারও নতুন কোনো চমক দিতে চলেছেন অভিনেত্রী। তবে খোলাসা করে বলেননি কিছুই। দিন তিনেক আগে তার ছবি ‘এসওএস কলকাতা’র পোস্টার ইনস্টাগ্রামে পোস্ট করে লেখেন, ‘ধন্যবাদ সবাইকে তাদের ভালবাসা এবং সমর্থনের জন্য। এ ভাবেই আমাদের পাশে থাকুন এবং আমরা খুব শীঘ্রই আসব নতুন একটি সারপ্রাইজ নিয়ে। সঙ্গে থাকুন।’

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য