বলিউড

আবারো মাদক কাণ্ডে অর্জুনকে তলব

আবারো মাদক কাণ্ডে অর্জুনকে তলব - West Bengal News 24
অভিনেতা অর্জুন রামপাল

অভিনেতা অর্জুন রামপালকে তলব করেছে ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনিসিবি)। মাদক কাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য বুধবার (১৬ ডিসেম্বর) আবারো এই অভিনেতাকে ডেকেছে তারা।

এর আগে গত মাসে অর্জুন রামপাল ও তার প্রেমিকা গ্যাব্রিয়েলা ডেমেট্রিয়াডেসকে জিজ্ঞাসাবাদ করে এনসিবি। পরবর্তী সময়ে অর্জুন জানান, তিনি নারকোটিক্স কর্মকর্তাদের সবরকম সহযোগিতা করছেন। মাদকের সঙ্গে তার কোনো যোগসূত্র নেই।

গত অক্টোবরে মাদক কাণ্ডে জড়িত থাকায় গ্যাব্রিয়েলার ভাই অ্যাগিসিলাওস ডেমেট্রিয়াডেসকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন: ‘ছোট একটা সম্পর্কের জন্য আর কতদিন কাঁদবে হৃতিক?’

অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর তার মাদক সেবনের বিষয়টি প্রকাশ্যে আসে। এরপর বলিউডে মাদকের ব্যবহারের বিষয়ে তদন্ত শুরু করেছে এনসিবি। মাদকের সঙ্গে জড়িত থাকায় সুশান্তের প্রেমিকা রিয়া চক্রবর্তীকে গ্রেপ্তার করা হয়।

প্রায় এক মাস জেল হেফাজতে থাকার পর তিনি জামিন পান। অভিনেত্রী দীপিকা পাড়ুকোন, শ্রদ্ধা কাপুর, সারা আলী খান, রাকুল প্রীত সিংকেও জিজ্ঞাসাবাদ করা হয়।

এছাড়া সম্প্রতি কমেডিয়ান ভারতী সিং ও তার স্বামী হার্ষ লিম্বাচিয়ার ফ্ল্যাটে অভিযান চালিয়ে গাঁজা উদ্ধার করেন এনসিবি কর্মকর্তারা। এরপর তাদের গ্রেপ্তার করা হয়। অবশ্য পরবর্তী সময়ে জামিনে ছাড়া পান তারা।

 

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য