বলিউড

সুস্মিতা সেনের ক্ষোভ

সুস্মিতা সেনের ক্ষোভ - West Bengal News 24
সুস্মিতা সেন

বেশ ফুরফুরা মেজাজেই থাকতে পছন্দ করেন অভিনেত্রী সুস্মিতা সেন। বিশ্বজয়ী হাসিটা সবসময়ই যেন তার মুখে লেগেই থাকে। কিন্তু পরিবারের, বিশেষ করে দুই কন্যার সুরক্ষার প্রশ্ন আসলেই যেন বজ্রসম কঠিন হয়ে উঠেন তিনি। মেয়েদের ক্ষেত্রে কোনো আপস করতে রাজি নন এই প্রাক্তন বিশ্বসুন্দরী।

সম্প্রতি ইনস্টাগ্রামে নিজের মেয়ে রেনের অ্যাকাউন্টের স্ক্রিনশট শেয়ার করেন সুস্মিতা। তাতে বড় বড় করে লেখা ‘হ্যাকড’। ক্যাপশনে অভিনেত্রী লেখেন, “বলে রাখা প্রয়োজন, কিছু নির্বোধ আমার মেয়ে রেনের অ্যাকাউন্ট হ্যাক করেছে।

ওরা জানে না রেনে নতুনভাবে সমস্ত কিছু শুরু করতে এক্কেবারে তৈরি। আমার ওদের জন্য করুণা হচ্ছে। আমি পোস্ট করতে থাকব। সবার জন্য ভালবাসা রইল”।

অভিনেত্রীর হ্যাশট্যাগ ও রাগের পরিমাণ দেখে অনুমান করা হচ্ছে, বেশ কিছুদিন ধরেই রেনেকে সোশ্যাল মিডিয়ায় নির্যাতনের শিকার হতে হয়েছে। আর সেই বিষয়ে একেবারেই চুপ থাকার পাত্রী নন সুস্মিতা।

আরও পড়ুন: শুটিং সেট থেকেই বেবি বাম্পের ছবি প্রকাশ কারিনার

২০০০ সালে মাত্র ২৫ বছর বয়সে রেনেকে দত্তক নিয়েছিলেন সুস্মিতা। সিমি গারেওয়ালের শোয়ে গিয়ে জানিয়েছিলেন, দত্তক নেওয়ার আগেই ঠিক করে নিয়েছিলেন তার মেয়ের নাম। অনাথ আশ্রমে গিয়ে রেনে নামে ডাক দিতেই এক শিশুকন্যা তার দিকে ফিরে চেয়েছিল।

সুস্মিতা সেনের ক্ষোভ - West Bengal News 24

সেই মুহূর্তেই একাত্ম হয়ে যান মেয়ের সঙ্গে। ২০১০ সালে দ্বিতীয় কন্যা আলিশাকে দত্তক নেন। এখন প্রেমিক রহমান শল ও দুই কন্যাকে নিয়ে সংসার প্রাক্তন বিশ্বসুন্দরীর। জীবনের প্রতিটা মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নেন তিনি।

এক্ষেত্রেও তার ব্যতিক্রম হল না। আর সেই সঙ্গে অন্যায়ের সঙ্গে আপস না করে নতুন শুরুর বার্তাও দিলেন অভিনেত্রী।

 

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য