বিচিত্রতা

বিয়ের প্রস্তাবে ‘হ্যাঁ’ বলেই গভীর খাদে তরুণী, অতঃপর..!

বিয়ের প্রস্তাবে ‘হ্যাঁ’ বলেই গভীর খাদে তরুণী, অতঃপর..! - West Bengal News 24

সাধারণত প্রেম নিবেদন কিংবা বিয়ের প্রস্তাব দেওয়ার মুহূর্ত আবেগঘন হয়ে থাকে। যা নিয়ে আতঙ্কের কিছু নেই। তবে ঘটনা যা ঘটেছে তা অনেকটা ভীতিকর। প্রেমিকের বিয়ের প্রস্তাবে সম্মতি দেওয়ার কয়েক মুহূর্ত পরেই সাড়ে ছশো ফুট গভীর খাদে পড়ে গেলেন প্রেমিকা। তার পরক্ষণেই প্রেমিক লাফ প্রেমিকাকে বাঁচাতে। খবর আজকালের।

সম্প্রতি এ ঘটনা অস্ট্রিয়ার ক্যারিন্থিয়াতে। জানা গেছে, ৩২ বছরের প্রেমিকাকে প্রেম নিবেদন করতে ফলকার্ট পর্বতে নিয়ে গিয়েছিলেন ২৭ বছরের প্রেমিক। খাদের কিনারে নিয়ে গিয়ে প্রোপোজ করলে তাতে ‘হ্যাঁ’ বলেন প্রেমিকা। পরের মুহূর্তেই পা পিছলে পড়ে যান খাদে। তবে বিস্ময়করভাবে বেঁচে গেছেন তিনি। পাহাড়ের গায়ে জমা বরফই তাকে এ যাত্রায় প্রাণে বাঁচিয়ে দেয়।

আরও পড়ুন : এদেশে কুমারী মেয়ের হয় না বিয়ে, বিশ্বের বিভিন্ন দেশের যত অদ্ভুত যৌনরীতি

ওদিকে প্রেমিকাকে বাঁচাতে ঝাঁপ দেন প্রেমিকও। কিন্তু টাল সামলাতে পারেননি তিনিও, খাদের কিনার ধরে ঝুলতে থাকেন তিনি। প্রেমিকা বরফে পিছলে একবারে হ্রদের ধারে এসে থামেন। তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে এক ব্যক্তি। মাথায় সামান্য চোট ছাড়া তার কিছুই হয়নি। ওদিকে কিনারে ঝুলে থাকা প্রেমিককে উদ্ধার করতে আনা হয় হেলিকপ্টার।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য