জাতীয়

‘করোনায় আক্রান্ত হওয়ার ভয়ে এই পথ বেছে নিলাম’

‘করোনায় আক্রান্ত হওয়ার ভয়ে এই পথ বেছে নিলাম’ - West Bengal News 24

করোনাভাইরাস নিয়ে আতঙ্কের জেরে আত্মহত্যা করলেন এক তরুণী। এ ঘটনায় শোকস্তব্ধ তার পরিবার।

আত্মঘাতী ওই তরুণীর নাম বাণী। সে তেলেঙ্গানার বাসিন্দা। করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার ভয়ে ওই তরুণী আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। গত শুক্রবার (৮ জানুয়ারি) সকালে রাজ্যের করিমনগর শহরের একটি ভাড়া বাসা থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।

আরও পড়ুন : টুইটারে মোদিকে নিয়ে বিতর্কিত মন্তব্য, চাকরি হারালেন পাইলট

মৃত বাণী করিমনগরের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে প্রবেশনারি অফিসার হিসেবে কাজ করতেন। ব্যাংকের কাছেই এক সহকর্মীর সঙ্গে বাসা ভাড়া নিয়ে থাকতেন। পুলিশ জানিয়েছে, শুক্রবার সকালে বাণীর লাশ উদ্ধারের সময় তার ঘর থেকে একটি সুইসাইড নোট উদ্ধার হয়। সেই নোটে লেখা ছিল- ‘কোভিডে আক্রান্ত হওয়ার ভয়ে এই চরম পথ বেছে নিলাম। আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়।’

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য