টলিউড

ড্রোনে উড়ে এলো বাগদানের আংটি (ভিডিও)

ড্রোনে উড়ে এলো বাগদানের আংটি (ভিডিও) - West Bengal News 24

ভালোবেসে ঘর বাঁধতে যাচ্ছেন কলকাতার টেলিভিশন অভিনয়শিল্পী নীল ভট্টাচার্য ও তৃণা সাহা। আগামী ৪ ফেব্রুয়ারি সাতপাকে বাঁধা পড়বেন তারা। বিয়ের ২৫ দিন আগে রূপকথার বাগদান সারলেন টেলিভিশনের ‘নিখিল’ ও ‘গুনগুন’। শনিবার (৯ জানুয়ারি) কলকাতা শহরে বসেছিল এই জুটির জমকালো বাগদানের আসর।

মজার বিষয় হলো—ফিল্মি কায়দায় ড্রোনে উড়ে আসে তাদের বাগদানের আংটি। আর সেই আংটি হাঁটু গেড়ে বসে তৃণার হাতে পরিয়ে দেন অভিনেতা নীল ভট্টাচার্য। আংটি বদলের পর তৃণার সঙ্গে বলিউডের গানে নাচতে দেখা যায় তৃণা সাহাকে। একাধিক সিনেমার গানে পারফর্ম করেন এই প্রেমিক যুগল।

আরও পড়ুন: ‘শ্রাবন্তীর সঙ্গে এখন আর যোগাযোগ নেই: রোশন

নীল-তৃণার বাগদান অনুষ্ঠানের ভিডিও তাদের ফ্যান পেজে প্রকাশ করা হয়েছে। তাতে দেখা যায়, বাগদান অনুষ্ঠানে হাজির হয়েছিলেন ভারতীয় বাংলা চলচ্চিত্র ও টেলিভিশন ইন্ডাস্ট্রির শিল্পীরা।

২০১১ সালে নীল-তৃণার বন্ধুত্বের শুরু, তবে পরস্পর তাদের অনুভূতির কথা বুঝতে পারেন ৫ বছর পরে, অর্থাৎ ২০১৬ সালে। নীলের জন্মদিনে তৃণা তাকে প্রথম ভালোবাসার কথা জানান। কিন্তু নীল তার সিদ্ধান্ত জানাতে কিছুটা সময় নিয়েছিলেন। ২০১৭ সালের ২১ জানুয়ারি তৃণার জন্মদিনে নীল তার ভালোবাসার সম্মতি দেন।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য