বলিউড

মুক্তার তৈরি অন্তর্বাস পরে ঝড় তুললেন নোরা ফাতেহি

Nora Fatehi : মুক্তার তৈরি অন্তর্বাস পরে ঝড় তুললেন নোরা ফাতেহি - West Bengal News 24

বর্তমান সময়ে বলিউডের আইটেম গার্ল হিসেবে যার নাম সবার উপরে, তিনি হলেন কানাডিয়ান নৃত্যশিল্পী, মডেল, অভিনেত্রী ও গায়িকা নোরা ফাতেহি। মরোক্কান-কানাডিয়ান এক পরিবার থেকে বেড়ে উঠেছেন কানাডায়। বিনোদন জগতে নিজের নাম লেখাতে কানাডা থেকে এসেছিলেন ভারতে। তবে শুরুটা মসৃণ ছিল না নোরার। নিজেকে প্রমাণ করতে হয়েছে বারবার।

বলিউডে এই শিল্পীর পথ চলা শুরু ‘রোর : টাইগার্স অফ দ্য সুন্দরবন’দিয়ে। বিগ বস-৯ এ ওয়াইল্ড কার্ড প্রতিযোগী হিসেবে যোগদান করেন নোরা। মাত্র ৩ সপ্তাহ পরেই বিগ বস থেকে বিদায় নিতে হয় তাকে। এই তিন সপ্তাহেই ব্যাপক জনপ্রিয়তা পান। সেই থেকে নোরা ফাতেহি ভারতের এক নতুন সেনসেশনের নাম। এখন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমেও সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকেন।

আরও পড়ুন : অবশেষে ‘ট্রিপল আর’ মুক্তির তারিখ জানা গেলো

সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ফটোশুটের ছবি আপলোড করেছেন নোরা। সেখানে তিনি প্রাচীন ভারতীয় নারীর সাজে ধরা দিয়েছেন। পরেছেন মুক্তা দিয়ে তৈরি দামী এক অন্তর্বাস। সাদাকালো ছবিটি আপলোডের সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে গেছে। ইনস্টাগ্রামেই লাইক পেয়েছে ছবিটি প্রায় সাড়ে ১৬ লাখ।

তিনি ‘টেম্পার’, ‘বাহুবলী : দ্য বিগিনিং’ও ‘কিক ২’চলচ্চিত্রে আইটেম গানে পারফর্ম করে জনপ্রিয়তা অর্জন করেছেন। ‘দিলবার’গানে তার নাচ ঝড় তুলেছে পুরো উপমহাদেশের তরুণদের মধ্যেই।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য