অপরাধ

অভিনেত্রীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস, ধর্ষণে অভিযুক্ত মডেল

অভিনেত্রীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস, ধর্ষণে অভিযুক্ত মডেল - West Bengal News 24

প্রাক্তন বয়ফ্রেন্ডের বিরুদ্ধে ধর্ষণ ও নিগ্রহের অভিযোগ আনলেন মুম্বইয়ের এক মডেল-অভিনেত্রী। পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে FIR দায়ের করেছে।

জানা গিয়েছে, ২০১৭ সালে ৩৪ বছরের মডেল-অভিনেতার সঙ্গে প্রথম দেখা হয় অভিযোগকারী অভিনেত্রীর। তাঁর সঙ্গে দেখা করতে নিয়মিত নয়ডা থেকে মুম্বই যেত অভিযুক্ত। অভিযোগে জানানো হয়েছে, অভিযুক্ত তাঁর সঙ্গিনীকে জানায়নি যে সে বিবাহিত। সে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করে অভিযোগকারীর সঙ্গে।

মেয়েটিকে কোনও বন্ধুর সঙ্গে যোগাযোগ করতে বারণ করার পাশাপাশি কোনও পুরুষ অভিনেতার বা মডেলের সঙ্গে কাজ করতেও অভিযুক্ত নিষেধ করে বলে অভিযোগ। কথা না-শুনলে সে মেয়েটিকে মারধরও করে বলে পুলিশকে জানিয়েছেন অভিনেত্রী।

পুলিশের এক অফিসার জানিয়েছেন, ‘অভিযুক্তের বিরুদ্ধে FIR দায়ের করেছি। সে এখন মুম্বইয়ে নেই। তার খোঁজে শুরু হয়েছে তল্লাশি।’

আরও পড়ুন ::

Back to top button