
নিজেদের বিভিন্ন মুহূর্ত ও খবর ভক্তদের সঙ্গে শেয়ার করে নিতেই সোশ্যাল মিডিয়ায় উপস্থিত হন তারকারা। তা থেকেই টুইটার বা ইন্সটাগ্রামের মতো সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলের জনপ্রিয়তার শুরু। কিন্তু সাম্প্রতিক বহু ঘটনায় দেখা গেছে, কীভাবে সোশ্যাল মিডিয়ায় হয়রানি শিকার হতে হয় তারকাদের।
কারোর সন্তানের নাম কী হবে থেকে কার স্ত্রী কোন ধরনের পোশাক পরবেন সবেতেই নাক গলানোর কুঅভ্যাস রয়েছে নেটিজেনদের একাংশের। আর এর ফলেই সাইফ-কারিনার ছেলের নাম তৈমুর কেন? বা ক্রিকেটার মোহম্মদ সামির স্ত্রীর পোশাক কতটা শালীন? তাই নিয়ে মন্তব্যে ভরে যায় টুইটারে। এমনই উদাহরণ দেখা গেল গায়িকা মোনালি ঠাকুরের ক্ষেত্রে।
আরও পড়ুন : পাজামার দড়ি খুলে দেয়ায় রাখির বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ
ইন্সটাগ্রামে সম্প্রতি নিজের একটি ছবি শেয়ার করেন মোনালি। কালো রঙের শর্ট ড্রেসে ভক্তদের উদ্দেশ্যে ফ্লাইয়িং কিস ছুড়ে দিচ্ছেন গায়িকা। কিন্তু, এই পোশাক নিয়ে আপত্তি জৈনক অমিতের। শর্ট ড্রেস কেন? এই প্রশ্ন তুলে তিনি মোনালি জানান, গানের শোতে আপনারা অভিভাবকের মতো জ্ঞান দেন। আপনার মনে হয় না, আপনার আরো দায়িত্বশীল ড্রেস পরা উচিত ছিল। এতে আপনার পা দেখা যাচ্ছে।
View this post on Instagram
স্বাভাবিকভাবেই নীতি পুলিশি মন্তব্যে মেজাজ হারান মোনালি। ওই ব্যক্তিকে ব্লক করার আগে, জবাব দেন তিনি। গায়িকা বলেন, এই ভুয়া সভত্যার ভাষণ আমায় দেবেন না। আপনার মানসিক ও চারিত্রিক সমস্যার দায় আমার নয়। এমনকী, ওই ব্যক্তিকে দেখলে লাথি চালাতে পিছপা হবেন না বলেও স্পষ্ট জানিয়ে দেন মোনালি।
View this post on Instagram



