বিচিত্রতা

৭৫ বছর পর ফিরে পেলেন হারিয়ে যাওয়া ওয়ালেট!

৭৫ বছর পর ফিরে পেলেন হারিয়ে যাওয়া ওয়ালেট! - West Bengal News 24

আমেরিকার মিসৌরি প্রদেশে থাকেন ৮৯ বছরের বৃদ্ধা বেটি জুন সিসম। তিনি যখন স্কুলে পড়তেন সেই সময় স্কুলের পরিচয়পত্রসহ তার ওয়ালেট হারিয়ে যায়। ঘটনার ৭৫ বছর পর সম্প্রতি সেই হারিয়ে যাওয়া ওয়ালেট ফিরে পেলেন ওই নারী। অপ্রত্যাশিতভাবে ফিরে পাওয়া সেই ওয়ালেট তাকে ফিরিয়ে দিল স্কুল জীবনের স্মৃতি।

বর্তমানে চেস্টারফিল্ডে থাকলেও স্কুল জীবনে সিসম থাকতেন সেন্ট্রালিয়ায়। তিনি পড়াশোনা করতেন ওল্ড সেন্ট্রালিয়া হাই স্কুলে। সে সময়ই হারিয়ে যায় তার ওয়ালেট। সম্প্রতি পরিচর্যার জন্য সেই স্কুল বিল্ডিং মেরামতির কাজ শুরু হয়। তা করতে গিয়েই পাওয়া যায় সিসমের ওয়ালেট।

ওই স্কুলের সেথ বাল্টজেল জানিয়েছেন, সিসম-সহ আরও ১৪ জনের ওয়ালেট পাওয়া গেছে। ওয়ালেটগুলো খুঁজে পাওয়ার পর সেগুলোর ছবিসহ ফেসবুকে পোস্ট করেন বাল্টজেল। পরে তিনি নিজেই যোগাযোগ করেন সিসমের বাড়ির লোকের সঙ্গে। তার পর তার হাতে ফিরিয়ে দেন সেই ওয়ালেট।

হারিয়ে যাওয়া ওয়ালেট ফিরে পেয়ে খুশি ৮৯ বছরের সিসমও। তিনি বলেছেন, “স্কুল পড়ার সময় লাল রঙের ওয়ালেট হারিয়ে যাওয়ার কথা আমার এখনও মনে আছে। কিন্তু সেই ওয়ালেট ফিরে পাওয়ার আশা আমি আর করিনি। তাই স্কুল জীবনের ওয়ালেট ফিরে পেয়ে আমি খুশি।”

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য