বলিউড

বলিউডের ৫ অভিনেত্রীর সত্যিকারের নাম ও পরিবর্তনের কারণ

বলিউডের ৫ অভিনেত্রীর সত্যিকারের নাম ও পরিবর্তনের কারণ - West Bengal News 24

নামে কিইবা আসে যায়, যদি কর্ম থাকে প্রশংসনীয়। তবু মিডিয়ায় এসে তারকাদের নাম পরিবর্তন একটি নিয়মের মতো হয়ে দাঁড়িয়েছে। নামে আক্ষরিক দ্যোতনা আনতে অনেকেই পর্দায় নিজের নাম পরিবর্তন করেছেন। তাদের মধ্যে রয়েছেন অমিতাভ-রেখার মতো তারকারাও। নাম পরিবর্তন দর্শকদের মনে জায়গা পাওয়ার একটি কৌশলও বটে। তারকাদের নাম পরিবর্তনের কারণ এবং তার গল্প নিয়েই আমাদের আজকের আয়োজন।

ক্যাটরিনা কাইফ

বলিউডের ৫ অভিনেত্রীর সত্যিকারের নাম ও পরিবর্তনের কারণ - West Bengal News 24
Katrina Kaif Original Name

বেশ কয়েকবার বিশ্বের সেরা আবেদনময় নারীর তালিকায় নাম লেখানো বলিউড অভিনেত্রী ক্যাটরিনাও তার প্রকৃত নামের পদবী পরিবর্তন করেছেন। ক্যাটরিনার প্রকৃত পদবী ছিল টারকোট। জেকি শ্রফের স্ত্রী আয়েশার উপদেশে মিডিয়ায় প্রবেশের পরই নামের সাথে কাইফ শব্দটি যুক্ত করেন তিনি। মানুষ যেন খুব সহজেই তার নামটি উচ্চারণ করতে পারেন সেজন্যই এই পরিবর্তন।

মল্লিকা শেরাওয়াত

বলিউডের ৫ অভিনেত্রীর সত্যিকারের নাম ও পরিবর্তনের কারণ - West Bengal News 24
Mallika Sherawat

বলিউডের সেরা আকর্ষণীয় অভিনেত্রী মল্লিকা শেরাওয়াতের প্রকৃত নাম ছিল রিমা লাম্বা। একই নামে আরও কয়েকজন অভিনেত্রী থাকার কারণে সংশয় এড়াতে মল্লিকা শেরাওয়াত নামটি ব্যবহার করছেন তিনি। অবশ্য শেরাওয়াত নামটি তার মায়ের রাখা।

শিল্পা শেঠী

বলিউডের ৫ অভিনেত্রীর সত্যিকারের নাম ও পরিবর্তনের কারণ - West Bengal News 24
Shilpa Shetty

নিজের প্রকৃত নামকে মিডিয়া থেকে আড়াল করার কম চেষ্টা করেননি বলিউড সুন্দরী শিল্পা শেঠী। কিন্তু অবশেষে তা ফাঁস হলোই। মিডিয়ায় আসার আগে তার নাম ছিল অশ্বিনী শেঠী। সংখ্যাতাত্ত্বিক কারণে তিনি নিজ নামটি পাল্টে ফেলেছেন।

জিয়া খান

বলিউডের ৫ অভিনেত্রীর সত্যিকারের নাম ও পরিবর্তনের কারণ - West Bengal News 24
Jiah Khan

বলিউডের একজন সম্ভাবনাময় অভিনেত্রী ছিলেন জিয়া খান। তাঁর মৃত্যুর রহস্য আজো উন্মোচন করা সম্ভব হয়নি। জিয়া খানের প্রকৃত নাম ছিল নাফিসা। শোবিজ অঙ্গনে প্রবেশের সময় তিনি নাম পরিবর্তন করে জিয়া খান রাখেন। যদিও তার ক্যারিয়ার জীবনে প্রাপ্তির চেয়ে হতাশাই বেশি ছিল। তবু এই তারকাকে ভক্তরা ভুলবেন না সহজে।

রেখা

বলিউডের ৫ অভিনেত্রীর সত্যিকারের নাম ও পরিবর্তনের কারণ - West Bengal News 24
Rekha

সর্বসময়ের সুন্দরী বলিউড অভিনেত্রী রেখার প্রকৃত নাম ছিল ভানুরেখা গেনেসান। কিন্তু রেখা চেয়েছিলেন এমন একটি নামে পরিচিত হতে যা ভক্তদের মনে দীর্ঘসময় গেঁথে থাকবে। কাজেই এতো বড় নাম ভেঙ্গে ছোট, শ্রুতিমধুর রেখা নামটিকে নির্বাচন করেছেন তিনি।

নিশা কোঠারি

বলিউডের ৫ অভিনেত্রীর সত্যিকারের নাম ও পরিবর্তনের কারণ - West Bengal News 24
Nisha kothari

বলিউড নির্মাতা রাম গোপাল বার্মা নিশার প্রকৃত নাম প্রিয়াঙ্কা কুঠারি নিয়ে সুখী হতে পারেননি। তাই তিনি ‘জেমস’ ছবিতে তাকে নিশা কুঠারি নামে পরিচয় করিয়ে দিয়েছেন। কিন্তু ক্যারিয়ারে বেশি সুবিধা করতে না পেরে শীঘ্রই নিজের প্রকৃত নামে ফিরে এসেছেন নিশা।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য