বিচিত্রতা

হুবুহু একই লেখা ৯৫৯ পরীক্ষার্থীর খাতায়!

হুবুহু একই লেখা ৯৫৯ পরীক্ষার্থীর খাতায়! - West Bengal News 24

পরীক্ষায় নকল করার ক্ষেত্রে নতুন দৃষ্টান্ত স্থাপন হলো গুজরাটে। প্রায় এক হাজার পরীক্ষার্থীর খাতার উত্তর হুবুহু, একই। এমনকী, সকলের ভুলগুলোতেও অকাট্য মিল। তাও আবার বোর্ড পরীক্ষায়। খাতা দেখতে গিয়ে স্তব্ধ হয়ে গেছেন শিক্ষকরা। তাও আবার একই বিষয়ে নয়, একাধিক বিষয়ে গণহারে নকল করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গুজরাটে।

আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়, দ্বাদশ শ্রেণির পরীক্ষার খাতা দেখা চলছিল।

খাতা দেখা শুরু কিছুক্ষণের মধ্যেই চোখ কপালে ওঠে যায় গুজরাট সেকেন্ডারি অ্যান্ড হায়ার সেকেন্ডারি এডুকেশন বোর্ডের শিক্ষকদের। খাতা দেখতে গিয়ে তারা দেখলেন, ৯৫৯ জন পরীক্ষার্থীর খাতার উত্তর হুবহু এক। শুধু তাই নয়, ওই সব উত্তরপত্রের মধ্যে ভুলগুলোও মিলে যাচ্ছে।

গণহারে নকল করার এই ঘটনা সামনে আসতেই নড়েচড়ে বসেছেন বোর্ড কর্মকর্তারা। তারা জানিয়েছেন, রাজ্যে দ্বাদশ শ্রেণির পরীক্ষায় এত বড় নকলের ঘটনা আগে কখনো ঘটেনি। অ্যাকাউন্টিং, অর্থনীতি, ইংরাজি সাহিত্য এবং রাশিবিজ্ঞানে এই নকলের হার সবচেয়ে বেশি বলে জানিয়েছে বোর্ড।

এদিকে, এ ঘটনায় রাজ্যজুড়ে তোলপাড় চলছে। নকল করা ওইসব শিক্ষার্থীদের ফল ২০২০ সাল অবধি আটকে রাখার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড।

সূত্র: আনন্দবাজার পত্রিকা

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য