হাওড়া

যুবনেতা মঈদুল মিদ্যের মৃত্যুর প্রতিবাদে উলুবেড়িয়ায় বামেদের প্রতিবাদ মিছিল ও পথসভা

যুবনেতা মঈদুল মিদ্যের মৃত্যুর প্রতিবাদে উলুবেড়িয়ায় বামেদের প্রতিবাদ মিছিল ও পথসভা - West Bengal News 24

নিজস্ব সংবাদদাতা,উলুবেড়িয়াঃ গত ১১ ফেব্রুয়ারি বামপন্থী ছাত্র ও যুব সংগঠনের ডাকে নবান্ন অভিযান পুলিশের লাঠিচার্জে মৃত্যু হয়েছে বাঁকুড়ার কোতলপুরের যুবনেতা মঈদুল মিদ্যে। এই দাবিতে সরব হয়ে বামফ্রন্টের সহযোগি দল ফরোয়ার্ড ব্লক নেতৃত্ব বিশাল মিছিল করল সোমবার বিকেলে।

গ্রামীণ হাওড়ার উলুবেড়িয়ার চেঙ্গাইল থেকে বাউরিয়া পর্যন্ত দীর্ঘ কয়েক কিলোমিটার প্রতিবাদ মিছিল করল ফরোয়ার্ড ব্লক নেতৃত্ব।

আরও পড়ুন : নবান্ন অভিযানে পুলিশের লাঠিচার্জে যুব নেতা মইদুল ইসলামের মৃত্যুর প্রতিবাদে ধিক্কার মিছিল

মিছিল থেকে দোষী পুলিশ কর্মীদের বিরুদ্ধে অতিসক্রিতার অভিযোগ তোলার পাশাপাশি গ্রেপ্তারের দাবি তোলা হয়। প্রতিবাদ মিছিলের পাশাপাশি বাউরিয়া,চেঙ্গাইল সহ একাধিক জনবহুল এলাকায় করা হয় প্রতিবাদ সভা।

এদিনের এই কর্মসূচীর নেতৃত্ব দেন অগ্রগামী মহিলা ব্লকের রাজ্য সম্পাদক ডলি রায়। উপস্থিত ছিলেন স্থানীয় ফরোয়ার্ড ব্লক নেতা রানা ঘোষ সহ অন্যান্যরা।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য