ওপার বাংলা

নিজে টিকা নেওয়ার পর সবাইকে টিকা নেওয়ার আহ্বান জানালেন বিএনপি নেতা ফারুক

নিজে টিকা নেওয়ার পর সবাইকে টিকা নেওয়ার আহ্বান জানালেন বিএনপি নেতা ফারুক - West Bengal News 24

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুক করোনাভাইরাসের টিকা নিয়েছেন।

আজ শনিবার (২০ ফেব্রুয়ারি) রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে সকাল সাড়ে ৮টায় তিনি টিকা নেন।

পরে জয়নুল আবেদিন ফারুক সাংবাদিকদের বলেন, কোভিড-১৯ এর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই। সবাইকে টিকা নিতে আহ্বানও জানান তিনি।

ফারুক আরও বলেন, কোভিড-১৯ সংক্রমণ রোধে বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত যেকোনো টিকাই সবারই গ্রহণ করা উচিত।

এর আগে গত ৮ ফেব্রুয়ারি টিকা নেন বেগম খালেদা জিয়ার আইনজীবী দলের যুগ্ম-মহাসচিব মাহবুব উদ্দিন খোকন।

বৃহস্পতিবার পর্যন্ত ১৬ কোটির বাংলাদেশে টিকা দেয়া হয়ে গেছে সাড়ে ১৮ লাখের বেশি। শতকরা হিসাবে তা মোট জনসংখ্যার ১.১৫ শতাংশের মতো।

টিকা দেয়ার হারে ভারত থেকেও এগিয়ে বাংলাদেশ। বৃহস্পতিবার পর্যন্ত ১৩৫ কোটি জনসংখ্যার দেশটিতে টিকা দেয়া হয়েছে এক কোটি দুই লাখের কিছু কম মানুষকে। শতকরা হিসাবে তা ০.৭৫ শতাংশের মতো।

সূত্র: আরটিভি

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য