বলিউড

মুক্তি পাচ্ছে জন আব্রাহামের তিন সিনেমা

মুক্তি পাচ্ছে জন আব্রাহামের তিন সিনেমা - West Bengal News 24

ভারতের সিনেমা হল ফিরে যাচ্ছে আবার আগের রূপে। দিন কয়েক আগেই ঘোষণা আসে শিগগিরই স্বাভাবিক হবে প্রেক্ষাগৃহ। কিছু প্রেক্ষাগৃহ খুলেও দেওয়া হয়েছে এরইমধ্যে।

তাই সম্প্রতি নতুন সিনেমা মুক্তি দেওয়ারও বেশ হাঁকডাক শোনা যাচ্ছে বলিউডে।

সেই ধারাবাহিকতায় মুক্তি পেতে যাচ্ছে জন আব্রাহামের তিনটি সিনেমা। তার মধ্যে জনের ‘মুম্বাই সাগা’ মুক্তি পেতে যাচ্ছে চলতি বছরের ১৯ মার্চ। এখানে আরও অভিনয় করেছেন ইমরান হাশমিও।

এরপরেই ভারতের স্বাধীনতা দিবসে মুক্তি পেতে যাচ্ছে জন আব্রাহামের নতুন সিনেমা ‘অ্যাটাক’।

আরও পড়ুন : শারীরিক গঠনের কারণে ভেঙে পড়লেন নেহা কক্কর!

পূর্ববর্তী ঘোষণা অনুযায়ী রোজা ঈদে মুক্তি মুক্তি পাবে এ অভিনেতার ‘সত্যমেভ জয়তে টু’ সিনেমাটি। বলিউড হাঙ্গামা তাদের এক প্রতিবেদনে এসব তথ্যই প্রকাশ করেছে।

মার্চে মুক্তির অপেক্ষায় থাকা জন-হাশমির ‘মুম্বাই সাগা’ সিনেমাটি নির্মিত হয়েছে আশির দশকের মুম্বাইয়ের চালচিত্রের প্রেক্ষাপটে। এটি পরিচালনা করেছেন সঞ্জয় গুপ্তা।

জনের ‘অ্যাটাক’ সিনেমাটি পরিচালনা করেছেন লক্ষ্যা রাজ। এখানে জনসহ আরও অভিনয় করছেন জ্যাকলিন ফার্নান্দেজ এবং রাকুল প্রীত সিং। সিনেমাটি নিয়ে বলতে গিয়ে পরিচালক রাজ জানান, এ সিনেমায় ভারতের একটি সত্য ঘটনাকে তুলে ধরা হবে। একদল জিম্মি থাকা মানুষকে উদ্ধার করতে জীবনের ঝুঁকি নিয়ে অভিযান চালাবেন জন।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য