
নিজস্ব সংবাদদাতা,উলুবেড়িয়াঃ “জল জীবন”কে সামনে রেখে সংকল্প বাস্তবায়িত করার লক্ষ্য নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় সরকারি ভাবে জলস্বপ্ন প্রকল্পের শুভ সূচনা করেছেন। মঙ্গলবার গ্রামীণ হাওড়া উলুবেড়িয়ার চন্ডীপুরে এই প্রকল্পের শুভ উদ্বোধন হল।
প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এই প্রকল্পের আনুষ্ঠানিকভাবে শুভ সূচনা করেন উলুবেড়িয়া দক্ষিণের বিধায়ক পুলক রায়।
জলস্বপ্ন প্রকল্পের মাধ্যমে নলবাহিত জল পেয়ে উপকৃত হলেন চন্ডীপুর,প্রসাদপুর,জানবার,শ্রীকৃষ্ণপুর,মানিকপুর সহ একাধিক মৌজা এলাকার কয়েক হাজার সাধারণ মানুষ।



