বিচিত্রতা

একসঙ্গে ২৪ বছর পার করার পর তাদের প্রেমের পরিণয়

একসঙ্গে ২৪ বছর পার করার পর তাদের প্রেমের পরিণয় - West Bengal News 24

প্রায়ই নানা বিরল ঘটনা সামনে আসে। এমনই এক ঘটনা ঘটেছে ফিলিপাইনে। সেখানে এক প্রেমিক-প্রেমিকা একসঙ্গে ২৪ বছর পার করে তবেই বিয়ে করলেন- যখন তারা ছয় সন্তানের মা-বাবা। এই ২৪ বছরে অভাব তাদের ভালবাসার পরিণয়ে বাধা হয়ে ছিল।

জানা গেছে, ফিলিপাইনের ৫৫ বছরের রোমেল ব্যাস্কো এবং ৫০ বছরের রোজালিন ফেরার অবশেষে জীবনের নতুন অধ্যায়ে পৌঁছেছেন। তাদের সম্পর্ক বহুদিনের। রোজালিন ছয় সন্তানের মা’ও। কিন্তু প্রতিদিন অভাব-অনটনের জীবন যুদ্ধে আর বিয়ের কথা আলাদা করে ভাবতে পারতেন না তারা!

আরও পড়ুন : কী করলে দীর্ঘস্থায়ী হবে পারফিউমের সুবাস?‌

তাদের দীর্ঘদিন ধরেই চোখে চোখে রাখতেন প্রতিবেশী রিচার্ড স্ট্র্যান্ড। তিনিই জানান, রাস্তার ধারে পড়ে থাকা প্লাস্টিকের বোতল, জঞ্জাল কুড়িয়ে তা বিক্রি করেই তাদের জীবন-সংসার। পরে রিচার্ড তার এক বন্ধুর সঙ্গে কথা বলেন এবং তাদের বিয়ের ব্যবস্থা করেন একটি আলাদা ফান্ড তৈরি করে।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য