বলিউড

নতুন পরিচয়ে আলিয়া, অভিনেত্রী থেকে প্রযোজক!

নতুন পরিচয়ে আলিয়া, অভিনেত্রী থেকে প্রযোজক! - West Bengal News 24

জনপ্রিয় বলিউড অভিনেত্রী আলিয়া ভাট হাজির হচ্ছেন নতুন পরিচয়ে। প্রযোজক হিসেবে নাম লিখিয়েছেন আলিয়া। সম্প্রতি ‘ইটার্নাল সানসাইন’ নামে তার প্রযোজনা প্রতিষ্ঠানের যাত্রা শুরু করেছেন। প্রথমবারের মতো নিজের প্রযোজনা প্রতিষ্ঠান থেকে সিনেমা নির্মাণ করছেন এই অভিনেত্রী। সোমবার (১ মার্চ) মাইক্রোব্লগিং সাইট টুইটারে তার প্রথম প্রোডাকশনের ঘোষণা দিয়ে আলিয়া ভাট লেখেন, ‘এটি একটু বিশেষ। ডার্লিংস সিনেমার ঘোষণা দিচ্ছি। আমার ইটার্নাল সানসাইন প্রোডাকশনের প্রথম সিনেমা। সঙ্গে আছেন আমার প্রিয় শাহরুখ খান ও রেড চিলিস এন্টারটেইনমেন্ট।’

পাশাপাশি ডার্ক-কমেডি ঘরানার এই সিনেমার একটি একটি টিজার প্রকাশ করেছেন এই অভিনেত্রী। অন্যদিকে, শাহরুখ খানও টিজারটি প্রকাশ করে ক্যাপশনে লিখেছেন, ‘জীবন খুব কঠিন ডার্লিংস, সঙ্গে তুমিও। সবাইকে আমাদের ডার্লিংস সিনেমার খবর জানালাম। সতর্ক করা হলো। বি.দ্র. এই কমেডি কিছুটা ডার্ক।’

আরও পড়ুন : করোনা টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার পরই একজনের মৃত্যু

গত ১ মার্চ টুইটারে প্রযোজনা প্রতিষ্ঠানের ঘোষণা দিয়ে আলিয়া লেখেন, ‘অত্যন্ত আনন্দের সঙ্গে আমার প্রযোজনা প্রতিষ্ঠানের নাম ঘোষণা করছি। ইটার্নাল সানসাইন। আপনাদের গল্প বলতে দিন। আনন্দের গল্প, বাস্তব গল্প, কালজয়ী গল্প।’

‘ডার্লিংস’ সিনেমাটি পরিচালনা করছেন জাসমিত কে রীন। আলিয়া ছাড়াও এতে অভিনয় করছেন শেফালি শাহ, বিজয় ভার্মা, রোশান ম্যাথিউ প্রমুখ।

আলিয়ার ঝুলিতে বর্তমানে একাধিক সিনেমার কাজ রয়েছে। সঞ্জয় লীলা বানসালির ‘গাঙ্গুবাঈ কাঠিয়াওয়ারি’, এস এস রাজামৌলির ‘ট্রিপল আর’, আয়ান মুখার্জির ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমায় দেখা যাবে তাকে।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য