বলিউড

এই বলিউড অভিনেত্রীকে বিয়ে করলে পরতে হবে ‘লুঙ্গি’

এই বলিউড অভিনেত্রীকে বিয়ে করলে পরতে হবে ‘লুঙ্গি’ - West Bengal News 24

দেরিতে বিয়ে আর জাঁকজমকপূর্ণ আয়োজন। এটি বলিউড তারকাদের খুব পরিচিত ব্যাপার। হালের সেনসেশন শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুরও এর বাইরে নন। ছোটবেলা থেকেই নিজের বিয়ে নিয়ে নানান পরিকল্পনা করতেন তিনি।

সম্প্রতি ভারতীয় ম্যাগাজিন ব্রাইডস টুডেকে একটি সাক্ষাৎকার দিয়েছেন। সেখানে নিজের বিয়ের পরিকল্পনা সম্পর্কে জানিয়েছেন শ্রীদেবী কন্যা। ম্যাগাজিনটির বরাতে রিপাবলিক ওয়ার্ল্ড লিখেছে, জাহ্নবীকে বিয়ে করতে হলে বিয়েতে তার জামাইকে পরে আসতে হবে লুঙ্গি।

বিয়ে বিষয়ে জাহ্নবী আরও জানান, খুব বড়সড় অনুষ্ঠান করে বিয়ে করতে রাজি নন তিনি। সীমিত সংখ্যক লোকজন, মানে ঘনিষ্টদের নিয়েই তিনি বিয়ে করতে চান। এছাড়া তিনি বিয়ের দিন কাঞ্জিভরম শাড়ি পরতে চান, সঙ্গে থাকবে স্বর্ণের অলংকার এবং চুলে থাকবে গাজরা।

আরও পড়ুন : ছোট পোশাকের ফাঁকে স্পষ্ট বুকের ট্যাটু, সংসদ অভিনেত্রী নুসরতের বোল্ড ছবিতে উষ্ণ নেটিজেন

বলিউড ক্যারিয়ারের খুব বেশি সময় হয়নি জাহ্নবীর। এখন পর্যন্ত বলিউডের মাত্র দুটি পূর্ণদৈর্ঘ্য ছবি এবং একটি শর্টফিল্মে অভিনয় করেছেন তিনি। কিন্তু তারপরেও বেশ বিলাস-বহুল জীবনযাপন করছেন ২৩ বছরের এই তরুণী।

জাহ্নবীর বলিউড অভিষেক হয় ঈশান খট্টরের বিপরীতে ‘ধড়ক’ সিনেমায়। জাহ্নবীর অভিষেকের মাত্র কয়েক মাস আগে মারা যান শ্রীদেবী। ১১ মার্চ জাহ্নবীর ‘রুহি সিনেমাটি মুক্তি পাচ্ছে। রাজকুমার রাও এবং বরুণ শর্মাকে নিয়ে বর্তমানে তিনি এখন সিনেমাটির প্রচারণা নিয়ে ব্যস্ত।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য