হাওড়া

হাওড়া শিবপুরে প্রার্থীপদ না পেয়ে দলত্যাগ করে বিজেপিতে প্রবীণ তৃণমূল কংগ্রেস নেতা জটু লাহিড়ী

হাওড়া শিবপুরে প্রার্থীপদ না পেয়ে দলত্যাগ করে বিজেপিতে প্রবীণ তৃণমূল কংগ্রেস নেতা জটু লাহিড়ী - West Bengal News 24

নিজস্ব সংবাদদাতা,হাওড়াঃ গত,শুক্রবার কালিঘাটের দলীয় কার্য্যালয় থেকে দলের প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করেছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দোপাধ্যায়। আর সেই চূড়ান্ত প্রার্থী তালিকায় সদর হাওড়া শিবপুর কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থীপদে ক্রিকেটার মনোজ তিওয়ারির নাম ঘোষনা হওয়ায় ক্ষুদ্ধ ঐ কেন্দ্রের বর্তমান বিধায়ক তথা প্রবীণ তৃণমূল কংগ্রেস নেতা জটু লাহিড়ী।

শনিবার দলনেত্রী মমতা বন্দোপাধ্যায়ের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়ে তৃণমূল কংগ্রেস ছাড়লেন জটু বাবু। তৃণমূল কংগ্রেস ছাড়ার পাশাপাশি এদিন বিজেপি যোগদান করেন।

আরও পড়ুন : নবান্ন অভিযানে গিয়ে নিখোঁজ দীপকের হদিস মিলল হাওড়ার বালিতে

বিজেপিতে যোগদান করে কটাক্ষের সুরে জটু লাহিড়ী বলেন-” বয়স হয়েছে টিকিট পাই নি। বিজেপি যোগদান করলাম প্রার্থীপদ পাওয়ার আশায় নয় কর্মী হিসেবে কাজ করতে। আগামী দিনে শিবপুর বাসীর জন্য বিজেপির হয়ে কাজ করব”।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য