টলিউড

‘অভিনয়ে টিকতে না পেরে অশ্লীলতার পথ বেছে নিলেন মধুমিতা’

Madhumita Sarcar : ‘অভিনয়ে টিকতে না পেরে অশ্লীলতার পথ বেছে নিলেন মধুমিতা’ - West Bengal News 24

‘ছেলেরা ফুল প্যান্ট আর মেয়েরা কেন হাফ প্যান্ট পরবে?’, ‘তুমি তো বেবি হয়ে গেছো’, ‘তোমাদের স্কুলে এমন খোলা চুলে যেতে দেয়? আমাদের তো পাছায় মারতো।’, ‘অভিনয়ে টিকতে না পেরে অশ্লীলতার পথ বেছে নিলেন মধুমিতা’, ‘আমি তো ভেবেছি ভুল করে নটি আমেরিকায় (পর্ন সাইট) ঢুকে গিয়েছি।’—এক ভিডিওতে নিজের ফেসবুকে করা নেটিজেনদের আপত্তিকর এসব মন্তব্য পড়তে দেখা যায় টলিউড অভিনেত্রী মধুমিতা সরকারকে (Madhumita Sarcar)।

যেসব নেটিজেন এমন মন্তব্য করেছেন তাদের নাম অবশ্য প্রকাশ করেননি এই অভিনেত্রী। তবে বেশ কটাক্ষ করে ভিডিওতে মধুমিতা বলেন—‘সারা বছর এমন সুন্দর সুন্দর কমেন্টের বন্যায় ভরিয়ে দেয়। ছেলেরা খালি গায়ে বা স্যান্ডো গেঞ্জি পরে ছবি দিলে কোনো অসুবিধা হয় না। কিন্তু মেয়েরা কাজের জন্য শাড়ি বা চুড়িদার ছাড়া মিনি স্কার্ট বা হাফ প্যান্ট পরে ছবি পোস্ট করলেই তারা নটি আমেরিকার আর্টিস্ট!’

আরও পড়ুন : ক্যানসারে মারা যাওয়া অভিনেতার গোপন আত্মত্যাগের কথা জানালেন নায়িকা

নোংরা মন্তব্য করার প্রতিবাদ জানিয়ে যে ভিডিও পোস্ট করেন মধুমিতা, তাতেও অনেককে আপত্তিকর মন্তব্য করতে দেখা যায়! তাই সকলের উদ্দেশ্যে মধুমিতা বলেন, ‘আগে ঠিক করে মেয়েদের সম্মানটা দিতে শেখো।’

পৃথিবীর সব ফিল্ম ইন্ডাস্ট্রি বা শোবিজ অঙ্গনের তারকারাই সোশ্যাল মিডিয়ায় দারুণ সরব। কিন্তু অধিকাংশ অভিনেত্রীদের প্রতিনিয়ত এমন ট্রলের মুখে পড়তে হয়। কিছুদিন আগেও নেটিজেনদের কটাক্ষের মুখে পড়েছিলেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াথ রশীদ মিথিলা, টলিউডের শ্রাবন্তী চ্যাটার্জি, নুসরাত জাহানসহ বেশ কজন।

কিছুদিন আগে সিকিম থেকে কলকাতায় ফিরেছেন মধুমিতা সরকার। পারিবারিক বন্ধুদের সঙ্গে পাহাড়ে বেড়াতে গিয়েছিলেন তিনি। অন্যদিকে পরমব্রত চ্যাটার্জি অভিনীত ‘ট্যাংরা ব্লুজ’ ওয়েব সিরিজে দেখা যাবে মধুমিতাকে। বর্তমানে ওয়েব সিরিজটির পোস্ট প্রোডাকশনের কাজ চলছে।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য