বলিউড

আমি ছিলাম এক অবাঞ্ছিত শিশুকন্যা : কঙ্গনা

আমি ছিলাম এক অবাঞ্ছিত শিশুকন্যা : কঙ্গনা - West Bengal News 24

বিতর্ক আর কঙ্গনা রানাউত যেন হাত ধরাধরি করে চলে। সামাজিক যোগাযোগ মাধ্যমে করা তার বহু পোস্টেই বিতর্ক ছড়িয়েছে। তা সত্ত্বেও নিয়মিতই পোস্ট করেন বলিউডের আলোচিত এই অভিনেত্রী।

এবার টুইটারে করা এক পোস্টে কঙ্গনা দাবি করলেন, তিনি ছিলেন একজন অবাঞ্ছিত শিশুকন্যা! কিন্তু তা সত্ত্বেও তিনি তার কাজের মধ্যে নিজের প্রয়োজনীয়তাকে প্রমাণ করতে পেরেছেন।

আরও পড়ুন :বলিউডে পা রাখার অপেক্ষায় যে ৬ তারকাসন্তান

রোববার (২৮ মার্চ) সকালে টুইটারে তিনি লেখেন, ‘আমি ছিলাম একজন অবাঞ্ছিত শিশুকন্যা। আজ আমি সেরা ফিল্ম নির্মাতা, শিল্পী ও টেকনিশিয়ানদের সঙ্গে কাজ করি। অর্থ নয়, খ্যাতি নয়, আমি আমার কাজ ভালোবাসি। যখন দুনিয়া আমার দিকে তাকিয়ে বলে “এটা একমাত্র তুমিই করতে পারো”, আমি বুঝতে পারি আমি অবাঞ্ছিত হতে পারি, কিন্তু আমাকে দরকার ছিল। খুবই দরকার ছিল।’

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য