আন্তর্জাতিক

জান্তার সমালোচনা করায় ১৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

জান্তার সমালোচনা করায় ১৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা - West Bengal News 24

মিয়ানমারে অনলাইনে সেনা সরকারের বিরুদ্ধে যারা সমালোচনা করছেন তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করছে সামরিক সরকার।

মিয়ানমারের রাষ্ট্রীয় গণমাধ্যম স্থানীয় সময় শুক্রবার রাতে জানায়, দেশটিতে ১৮ জন তারকার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। এদের মধ্যে দুজন সাংবাদিকও আছেন। তারা প্রত্যেকেই সামরিক শাসনের বিরোধিতা করে কথা বলেছিলেন। রয়টার্স জানায়, তাদেরকে বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে তিন বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।

আরো পড়ুন : মিয়ানমারে অনির্দিষ্টকালের জন্য ইন্টারনেট বন্ধ

এ প্রসঙ্গে মিয়ানমারের অভিনেত্রী পিং ফিয়ে থু ফেসবুকে বলেন, ‘পরোয়ানা জারি হোক বা না হোক, যতক্ষণ বেঁচে থাকবো সামরিক স্বৈরশাসনের বিরোধিতা করে যাবো। সেই সরকারের সমালোচনা করে যাবো, যারা নিপীড়ন করছে, হত্যা করছে। বিপ্লব অবশ্যই জয়ী হবে।’

পিং ফিয়ো থু ইয়াঙ্গুন শহরে নিয়মিত বিক্ষোভ সমাবেশে অংশ নিয়েছেন। তবে, বর্তমানে তার অবস্থান তাত্ক্ষণিকভাবে জানা যায়নি।

দেশটির গণমাধ্যম এমআরটিভি জানায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা করায় ১৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। তাদের বিরুদ্ধে দায়ের করা অভিযোগপত্রে স্ক্রিনশট ও ফেসবুক প্রোফাইল লিংকও সংযুক্ত করা হয়েছে।

এমআরটিভির ইউটিউব চ্যানেল ও টুইটার আনুষ্ঠানিকভাবে বন্ধ করে দিয়েছে সেনা সরকার। মিয়ানমারে ইন্টারনেট বন্ধ ও তথ্য প্রবাহ নিয়ন্ত্রণের নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র।

আরও পড়ুন ::

Back to top button