বলিউড

সাবেক প্রেমিক বিরাটের সঙ্গে বিমানে কী করছেন তামান্না?

সাবেক প্রেমিক বিরাটের সঙ্গে বিমানে কী করছেন তামান্না? - West Bengal News 24

সম্প্রতি অনলাইনে একটি ছবি পোস্ট করেছেন তামান্না। তাতে দেখা যাচ্ছে, চিপস ও কেক ভর্তি থালা ধরে রয়েছেন তিনি। ক্যামেরার দিকে তাকিয়ে রয়েছেন অভিনেত্রী। পেছনে আরও দুইজন। বাঁ পাশে এক জন মহিলা মজা করে সেই থালার দিকে তাকিয়ে রয়েছেন। সেই মহিলার পাশে আরও একজন পুরুষ। তামান্নার পেছনে বসে তিনিও সেই থালার দিকে তাকিয়ে রয়েছেন।

আরো পড়ুন : হীরের মাস্ক পরলেন উর্বশী, দেখুন সেই ভিডিও

২০১২ সালে একটি বিজ্ঞাপনের শুটিংয়ে দেখা হয় তামান্না ও বিরাটের। প্রেমে মজেন তারা। কিন্তু এক বছরের বেশি টেকেনি সে সম্পর্ক। আর তাই আরও বেশি ঘাবড়ে গেছেন নেটাগরিকরা। তবে সত্যিটা হলো যে ব্যক্তিকে সবাই ভারতের অধিনায়ক বলে ভুল করছেন, তিনি আসলে তামান্নার ব্যক্তিগত রূপটান শিল্পী ফ্লোরিয়ান হুরেল। নেটাগরিকদের মতে, দুজনের চেহারায় অনেক মিল রয়েছে।

তবে কেউ কেউ কেবল মজা করেই তামান্না আর বিরাটের প্রেমের প্রসঙ্গ তুলেছেন। কেউ লিখেছেন, ‘আপনার পেছনে বিরাট কোহলি কী করছেন’? কেউ লিখেছেন, ‘তাকে অনেকটা কিং কোহলির মতো দেখতে’। কারও আবার ধারণা, আইপিএল-এর উদ্বোধনী ম্যাচ দেখতে যাচ্ছেন তামান্না। যেখানে মুম্বাই ইন্ডিয়ান্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর খেলা রয়েছে। ঘটনাচক্রে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক বিরাট।

 

আরও পড়ুন ::

Back to top button