corona pandemic – এর সময় অসহায় মানুষের পাশে Rhea Chakraborty

বলিউড অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর পর অনেক ধকল গেছে রিয়া চক্রবর্তীর পর দিয়ে। অনেকি কিছু মুহূর্তে পাল্টে গেছে। তারপরও কঠিন সময়ে মানুষের পাশে দাঁড়িয়ে সাহায্যের বার্তা দিচ্ছেন রিয়া। সাধ্যমতো মানুষের সেবায় এগিয়ে এসেছেন তিনি।
শুক্রবার (২৩ এপ্রিল) ইনস্টাগ্রামে একটি স্টোরি পোস্ট করেছেন এই বলিউড অভিনেত্রী। তিনি লিখেছেন, ‘কঠিন সময় প্রয়োজন ঐক্যের। যাদের সাহায্য করতে পারবেন করুন। ছোট হোক বা বড়, সাহায্য তো সাহায্যই হয়। মেসেজ করে জানান আমি যদি কোনোভাবে আপনার সাহায্য করতে পারি। যথাসাধ্য চেষ্টা করব। নিজের খেয়াল রাখুন, স্নেহশীল হোন’।

সুশান্তের মৃত্যুর ঘটনা তদন্তে হাজতবাসের পর নিজেকে অনেকটা চার দেয়ালের ঘেরাটোপে রেখেছিলেন রিয়া। তবে ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছেন তিনি।
মাঝে মাঝেই জিমের সামনে লেন্সবন্দী হন। আগের মতো ঘনঘন না হলেও, ইনস্টাগ্রামে কম-বেশি পোস্ট করেন রিয়া। বলিউডের সহকর্মীদের সঙ্গেও ফের মেলামেশা শুরু করেছেন তিনি।



