টলিউড

কে কাকে বিয়ে করেছে, কাকে চুমু খাচ্ছে এসব নিয়ে আগ্রহ বেশি : Nusrat Jahan

কে কাকে বিয়ে করেছে, কাকে চুমু খাচ্ছে এসব নিয়ে আগ্রহ বেশি : Nusrat Jahan - West Bengal News 24

টলিউডের তারকা অভিনেত্রী ও সাংসদ নুসরাত জাহান। চলমান বিধানসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থীদের হয়ে মাঠে নেমেছেন তিনি। ছুটে বেড়াচ্ছেন রাজ্যের এপাশ থেকে ওপাশে। নদিয়ার চাপড়ায় তৃণমূল কংগ্রেস প্রার্থী রুকবানু রহমানের সমর্থনে মঞ্চে দাঁড়িয়ে বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন তিনি।

পেশা নয়, ব্যক্তিগত জীবন নিয়ে বিজেপির আগ্রহ বেশি, এমনটা জানিয়ে নুসরাত বলেন, ‘ওরা কী গসিপ করে? কে কী খাচ্ছে? কে কাকে বিয়ে করেছে? কে কাকে চুমু খাচ্ছে? ধর্ম নিয়ে এত মাতামাতি কেন? আগে নিজের কর্মটা ঠিক করো। কিন্তু সেটা পারলো না।’

জানা যায়, গত কয়েক মাস ধরেই স্বামীর সঙ্গে থাকছেন না নুসরাত। আইনত তাদের বিচ্ছেদ না হলেও সম্পর্কের টানাপোড়েন স্পষ্ট।

এদিকে শোনা যায়, বিচ্ছেদের আগেই অভিনেতা ও চণ্ডীতলার বিজেপি প্রার্থী যশ দাশগুপ্তের প্রেমে মজেছেন এই তৃণমূল নেত্রী। সুযোগ পেলেই একসঙ্গে সময় কাটাচ্ছেন তারা। যদিও সম্পর্কের বিষয়টি বরাবরই অস্বীকার করে আসছেন এই দুই তারকা।

আরও পড়ুন ::

Back to top button