
বলিউডের বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেতা কার্তিক আরিয়ানকে আজীবন নিষিদ্ধ ঘোষণা করেছেন করণ জোহর। এই অভিনেতার অপেশাদার আচরণের জন্যই এমন সিদ্ধান্ত নিয়েছেন বলিপাড়ার তারকা নির্মাতা।
জানা যায়, ২০১৯ সালে ‘দোস্তানা ২’ নির্মাণের ঘোষণা দিয়েছিলেন করণ জোহর। যেখানে চুক্তিবদ্ধ হয়েছিলেন কার্তিক আরিয়ান। তখন তার পারিশ্রমিক ধরা হয়েছিল ২ থেকে ৩ কোটি টাকার মধ্যে। সাম্প্রতিক সময়ে তার মার্কেট ভ্যালু বেড়ে হয়েছে ১০ কোটি টাকা। কিন্তু ছবির শুটিংয়ের মাঝামাঝি সময়ে কার্তিক হুট করে একদিন করণকে তার পারিশ্রমিক বাড়ানোর ব্যাপারে বলেন। তার এমন অপেশাদার আচরণে বিরক্ত করণ।
এই সিনেমার তারিখ নিয়ে প্রয়োজনা সংস্থাকে দিনের পর দিন ঝুলিয়ে রেখেছিলেন নায়ক। শুটিংয়ের দিন নিশ্চিত করার কথা জানানো হলেও কোন জবাব দেননি তিনি। এমনকি শেষ মুহূর্তে ছবির স্ক্রিপ্ট নিয়েও আপত্তি তুলেছেন কার্তিক।
সবকিছু মিলিয়ে করণ জোহরের ধর্মা প্রোডাকশন থেকে জানানো হয়েছে, তাদের সঙ্গে কার্তিক আর কখনও কাজ করতে পারবেন না।
এদিকে ‘দোস্তানা ২’ সিনেমায় কার্তিকের জায়গায় ভিকি কৌশালকে নেয়া হয়েছে। এ ব্যাপারে তাকে আগে থেকেই কিছু জানানো হয়নি।
প্রসঙ্গত, জন আব্রাহাম-অভিষেক বচ্চন অভিনীত ‘দোস্তানা’ ছবির সিক্যুয়ালে কোলিন ডিকুনহার পরিচালনায় কার্তিকের পাশাপাশি লিড হিরো হিসেবে অভিনয়ের কথা ছিল নবাগত লক্ষ্য লালওয়ানির।



