আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্য ইরানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপনে আগ্রহ প্রকাশ করল সৌদি আরব

মধ্যপ্রাচ্য ইরানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপনে আগ্রহ প্রকাশ করল সৌদি আরব - West Bengal News 24

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান প্রতিদ্বন্দ্বী ইরানের সাথে ভালো সম্পর্ক গড়তে চান। ইরানের প্রতি সুর কিছুটা নরম করে তিনি জানিয়েছেন, তিনি দেশটির সঙ্গে ভালো সম্পর্ক চান।

জানা যায়, সৌদি আরব ও ইরান বাগদাদে বৈঠক করেছে। সম্পর্ক পুনরুদ্ধারের লক্ষ্যে ইরাকের প্রধানমন্ত্রী মুস্তাফা আল খাদেমির সহায়তায় উভয় দেশ এ বৈঠক করেছে। বাগদাদে উভয় দেশের মধ্যে গোপন বৈঠকের পর যুবরাজ এমন মনোভাব ব্যক্ত করেন।

সৌদির যুবরাজ বলেন, ইরান আমাদের প্রতিবেশী দেশ। আমরা সবাই দেশটির সঙ্গে ভালো ও বিশেষ সম্পর্ক চাই।

উল্লেখ্য, সৌদি আরবে ২০১৬ সালে বিশিষ্ট একজন শিয়া আলেমের শিরোশ্ছেদকে কেন্দ্র করে ইরানে সৌদি কূটনীতিক মিশনে তেহরানের বিক্ষুদ্ধ লোকজন হামলা চালায়। এ কারণে তেহরানের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে রিয়াদ।

আরও পড়ুন ::

Back to top button