ক্রিকেট

এবার করোনা মোকাবিলায় মোটা অঙ্কের অনুদান দিলেন Sachin Tendulkar

এবার করোনা মোকাবিলায় মোটা অঙ্কের অনুদান দিলেন Sachin Tendulkar - West Bengal News 24

করোনার বিরুদ্ধে লড়াইয়ে এবার সাহায্যের হাত বাড়িয়ে দিলেন শচীন তেন্ডুলকর। মাত্র কিছুদিন আগেই তিনি নিজে করোনা জয় করে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন।

এবার দেশে অক্সিজেন সরবরাহ স্বাভাবিক করতে অনুদান দিলেন বাইশ গজের মাস্টার ব্লাস্টার। জানা গেছে, ‘মিশন অক্সিজেন’ নামের একটি উদ্যোগে সামিল হয়ে অনুদান দিয়েছেন শচীন। তবে ঠিক কত অঙ্কের টাকা তিনি দান করেছেন তা জানা যায়নি।

এদিন সোশ্যাল মিডিয়ায় তেন্ডুলকর নিজেই অনুদানের কথা জানিয়েছেন। নিজের অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে তিনি লিখেছেন, ‘হাসপাতালে হাসপাতালে অক্সিজেন কনসেন্ট্রেটর মেশিন পৌঁছে দেওয়ার জন্য ‘মিশন অক্সিজেন’ নামের উদ্যোগ নিয়েছে তরুণরা।

সেখানে কিছু অনুদান দিয়ে আমি সাহায্য করেছি। আশা করি এই উদ্যোগ খুব শিগগিরই আরও অনেক হাসপাতালে পৌঁছে যাবে।’ তাত্‍পর্যপূর্ণ ভাবে অনুদানের অঙ্ক গোপন রেখেছেন মাস্টার ব্লাস্টার। অনেকেই এতে তাঁর বিনয়ী মনোভাবের প্রতিফলন দেখছেন। প্রিয় ক্রিকেটারের এই মানবিক পদক্ষেপে মজেছেন ভক্তরাও।

প্রায় ২৫০-র বেশি তরুণ-তরুণী মিলে ‘মিশন অক্সিজেন’ নামে উদ্যোগ শুরু করেছে। তাঁদের লক্ষ্য যত বেশি সম্ভব অক্সিজেন কনসেন্ট্রেটর মেশিন দেশের বিভিন্ন প্রান্তের হাসপাতালে পৌঁছে দেওয়া। এর জন্যেই অর্থ সংগ্রহ করছে ‘মিশন অক্সিজেন’। এই উদ্যোগে সাড়া দিয়ে এগিয়ে এসেছেন শচীন তেন্ডুলকর। টাকার অঙ্ক না জানালেও বেশ মোট অনুদানই যে তিনি দিয়েছেন, তা অনুমান করছেন সকলেই। আরও মানুষকে এই উদ্যোগে সামিল হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

এদিন শচীন লিখেছেন, ‘আমি যখন ক্রিকেট খেলতাম তখন আপনাদের সমর্থন অমূল্য ছিল। তাই আমাকে জীবনে সফল হতে সাহায্য করেছে। আজ আমাদের সকলকে একজোট হয়ে কজ করতে হবে। যাঁরা সামনে থেকে কাজ করছেন তাঁদের পাশে দাঁড়াতে হবে।’

ভারত জুড়ে করোনা সংক্রমণ বেলাগাম হচ্ছে দিনের পর দিন। রোজ লাফিয়ে বাড়ছে সংক্রমণ। জারি রয়েছে মৃত্যু মিছিলও। হাসপাতাল গুলিতে অক্সিজেনের হাহাকার দেখা দিয়েছে। এমন অবস্থায় শচীন তেন্ডুলকরের এই মানবিক উদ্যোগকে কুর্নিশ জানিয়েছেন সকলেই।

সুত্র : দ্য ওয়াল

আরও পড়ুন ::

Back to top button