জাতীয়

মাথায় হাত মধ্যবিত্তের, সাড়ে পাঁচ টাকা পর্যন্ত বাড়তে পারে পেট্রোলের দাম

মাথায় হাত মধ্যবিত্তের, সাড়ে পাঁচ টাকা পর্যন্ত বাড়তে পারে পেট্রোলের দাম - West Bengal News 24

পেট্রোলের লাগাতার দামবৃদ্ধির জেরে এমনিতেই সাধারণ মানুষের নাজেহাল অবস্থা। গত কয়েক মাসে বারবার দাম বেড়েছে পেট্রোল ও ডিজেলের। এবার ক্রেডিট সুইস- এর রিপোর্ট অনুযায়ী, আগামী কয়েকদিনের মধ্যে আরও একবার পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধি হবে। আগামী কয়েকদিন পেট্রোল-ডিজেলের দাম মাঝেমধ্যে কিছুটা সস্তা হতে পারে বলেও জানানো হয়েছে। তবে সেটা এতটাই কম হবে যে সাধারণ মানুষ কোনও প্রভাব বুঝতে পারবেন না। পেট্রোল, ডিজেলের দাম বৃদ্ধি হবে বেশ ভালরকম। সেই রিপোর্টে বলা হয়েছে, পেট্রোলের দাম লিটার প্রতি সাড়ে পাঁচ টাকা বাড়তে পারে। ডিজেলের দাম বাড়তে পারে লিটার প্রতি প্রায় তিন টাকা।
রাষ্ট্রায়াত্ত সংস্থাগুলি ক্ষতিপূরণ করতে এমনটা করতে পারে বলে ওই রিপোর্টে বলা হয়েছে। ক্রেডিট সুইস ওই রিপোর্টে জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে কাঁচা তেলের দাম বেড়েছে। ফলে রাষ্ট্রায়াত্ত সংস্থাগুলি মার্কেটিং মার্জিন নতুন করে তৈরি করছে। ২০১৯-২০ সালের হিসাবে মার্জিন রাখলেও সংস্থাগুলিকে পেট্রোলের দাম কম করে সাড়ে পাঁচ টাকা লিটার প্রতি এবং ডিজেলের লিটার প্রতি দুই টাকা ৮০ পয়সা করে বাড়াতেই হবে। কারণ রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলি আর্থিক ক্ষতি করে বাজারে পেট্রোল বা ডিজেল বিক্রি করবে না।

মঙ্গল ও বুধবার, টানা দু’দিন পেট্রোল-ডিজেলের দাম বেড়েছে। পেট্রোলের দাম বেড়েছে ১৯ পয়সা। ডিজেলের দাম বেড়েছে ২২ পয়সা।

প্রতিদিন সকাল ছটার সময় পেট্রোল ও ডিজেলের দামে পরিবর্তন হয়। সকাল ছটায় নতুন দাম নির্ধারিত হয়। পেট্রোল এবং ডিজেলের দাম এক্সাইজ ডিউটি, ডিলার কমিশন এবং আরো বেশ কয়েকটি দিকের ওপর নির্ভর করে। যার ফলে সাধারণ মানুষের কাছে পৌঁছানোর আগেই দাম প্রায় দ্বিগুণ হয়ে যায়। পেট্রোল ও ডিজেলের দাম নির্ধারণ করে রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলি। যারা পেট্রোল পাম্পের মালিক তারাই ডিলার।

সূত্র : নিউজ ১৮

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য