জাতীয়

৮ থেকে ১৬ মে পর্যন্ত সম্পূর্ণ লকডাউন কেরলে

৮ থেকে ১৬ মে পর্যন্ত সম্পূর্ণ লকডাউন কেরলে - West Bengal News 24

রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত কারফিউ জারি ছিল। সপ্তাহান্তে আংশিক লকডাউনও ছিল। তাতেও কাজ হল না। কেরলে করোনা নিয়ন্ত্রণ করতে সম্পূর্ণ লকডাউন জারি করল পিনারাই বিজয়ন সরকার। ৮ থেকে ১৬ মে চলবে লকডাউন।

গতকালই কেন্দ্রের বিজ্ঞান ক্ষেত্রে শীর্ষ উপদেষ্টা সতর্ক করেছেন, যে দেশে করোনার তৃতীয় ঢেউ আসবেই। আটকানো যাবে না। তার জন্য আগেভাগে দেশকে তৈরি হতেও বলেছেন। দ্বিতীয় ঢেউয়েই বেসামাল হয়ে পড়েছে দেশ। তাই তৃতীয় ঢেউয়ের কথা শুনে আর বসে থাকতে পারেনি প্রশাসন। আরও কড়া পদক্ষেপ নিতে শুরু করেছে।

নীতি আয়োগের সদস্য এবং কেন্দ্রের টিকাকরণ দলের প্রধান ভি কে পল জানিয়েছেন, রাজ্যগুলোকে আগেই প্রয়োজনীয় পদক্ষেপ করতে বলা হয়েছে। দরকারে তারা লকডাউনও করতে পারে। প্রধানমন্ত্রী মোদি অবশ্য বলেছেন, লকডাউনকে যেন চূড়ান্ত পদক্ষেপ হিসেবেই দেখে রাজ্য সরকার।

এবার সেই পদক্ষেপই নিলেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। গত ২৪ ঘণ্টায় কেরলে নতুন করে আক্রান্ত ৪১ হাজার ৯৫৩ জন। এখন পর্যন্ত সে রাজ্যে মোট আক্রান্ত ১৭ লক্ষ ৪৩ হাজার ৯৩২ জন। শুধু তাই নয়, রাজ্যে পজিটিভিটি রেটও অসম্ভব বেশি। যাঁরা পরীক্ষা করাচ্ছেন, তাঁদের মধ্যে প্রতি ১০০ জনে ২৫.‌৬৯ জনের রিপোর্টই পজিটিভ আসছে। সে কারণেই রাজ্য সরকারের এই সিদ্ধান্ত।

সূত্র : আজকাল

 

 

আরও পড়ুন ::

Back to top button