কলকাতা মেডিক্যাল কলেজের চারতলার কার্নিশে উঠে পড়লেন এক করোনা-রোগী, প্রশ্নের মুখে হাসপাতালের নিরাপত্তা

সাত সকালে হুলুস্থূল কাণ্ড কলকাতা মেডিক্যাল কলেজে। হাসপাতালের গ্রিন বিল্ডিংয়ের চারতলার কার্নিশে উঠে পড়লেন এক করোনা-রোগী। হাসপাতালের জানলা গলে পালানোর চেষ্টা করেছিল বলে জানা গিয়েছে। প্রায় দেড় ঘণ্টা কার্নিশে ছিলেন ওই রোগী। তারপর দমকল ও বিপর্যয় মোকাবিলা বাহিনী এসে তাঁকে উদ্ধার। এই ঘটনার পর হাসপাতালগুলির নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। হাসপাতাল কর্তৃপক্ষের তরফে এবিষয়ে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
কিছুদিন আগেই এক করোনা আক্রান্ত প্রৌঢ়ের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছিল বেলেঘাটা আইডির বাথরুম থেকে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছিল, করোনা সংক্রমণ নিয়ে গত ২৪ এপ্রিল হাসপাতালে ভরতি হয়েছিলেন ওই প্রৌঢ়। আর পাঁচটা রোগীর মতোই স্বাভাবিক ছিলেন তিনি। হাসপাতালের আইবি এইটে ৪২ নম্বর বেডে ভরতি ছিলেন তিনি। এরপর চিকিত্সকরা তাঁর কোভিড পরীক্ষা করালে, রিপোর্ট পজিটিভ আসে। চিকিত্সা শুরু হওয়ার পর থেকেই শারীরিক অবস্থারও উন্নতিও হয় তাঁর। সেই সময়ও তাঁর স্বভাবে কোনও পরিবর্তন দেখতে পাননি তাঁর চিকিত্সার দায়িত্বে থাকা নার্সরা। ২৬ এপ্রিল সকালে হাসপাতালেরই বাথরুম থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়।
সম্প্রতি আরও একটি ঘটনা ঘটেছে পুরুলিয়া মেডিক্যাল কলেজে। ওই হাসপাতালের হাতুয়াড়া ক্যাম্পাসের কোভিড হাসপাতাল থেকে নিখোঁজ করোনা আক্রান্ত রোগীর মৃতদেহ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। ঘটনায় কলেজ কর্তৃপক্ষের গাফিলতির অভিযোগে সরব হন মৃতের আত্মীয়রা। এভাবে একের পর এক ঘটনার পর রাজ্যে সরকারি হাসপাতালগুলির নিরাপত্তা নিয়ে ফের প্রশ্ন উঠছে।
চিকিত্সকরা বলছেন যে, অনেক করোনা আক্রান্ত রোগীর মধ্যেই মানসিকভাবে ভেঙে পড়ার প্রবণতা দেখা যায়। সেক্ষেত্রে তাঁদের একাকীত্ব কাটানোর জন্য কাউন্সিলিংয়ের প্রয়োজন রয়েছে বলেও জানান চিকিত্সকরা।পরই অভিনেত্রী বিদ্রুপ করে বসেন, ‘এখানেও ১ সপ্তাহের বেশি টিরব বলে মনে হয় না!’
সূত্র: কলকাতা ২৪x৭



