জাতীয়

চিকিৎসাধীন করোনায় আক্রান্ত এক নারীকে ধর্ষণ, ২৪ ঘণ্টার মধ্যে মৃত্যু

চিকিৎসাধীন করোনায় আক্রান্ত এক নারীকে ধর্ষণ, ২৪ ঘণ্টার মধ্যে মৃত্যু - West Bengal News 24

করোনায় আক্রান্ত হয়ে সরকারি হাসপাতালে চিকিৎসাধীন এক নারীকে ধর্ষণ করে হাসপাতালেরই এক পুরুষ নার্স। আর নার্সের ধর্ষণের পর ২৪ ঘণ্টার মধ্যে মারা যান ওই নারী।

মধ্যপ্রদেশের ভোপালের একটি সরকারি হাসপাতালে এ ঘটনা ঘটে মাসখানেক আগে। তবে এতদিন তদন্তের স্বার্থে প্রকাশ পায়নি ঘটনাটি।

সিনিয়র পুলিশ অফিসার ইরশাদ আলি জানান, নির্যাতনের শিকার ওই নারী পুলিশকে বলেছিলেন তার পরিচয় গোপন রাখতে। সে কারণে তদন্তকারী দল ছাড়া কাউকে এ বিষয়ে কিছু জানানো হয়নি।

পুলিশ আরও জানায়, অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আগেও এক নার্সের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ উঠেছিল। এমনকী, কাজের সময় মদ্যপান করার অভিযোগে তাকে বরখাস্তও করা হয়েছিল।

গত বৃহস্পতিবার (১৩ মে) রাজ্যটির পুলিশ এ ঘটনা প্রকাশ করে। এ ঘটনায় ৪০ বছর বয়সী অভিযুক্ত সন্তোষ আহিরওয়ারকে আগেই গ্রেফতার করা হয়েছে।

জানা গেছে, ৪৩ বছরের ওই নারী ভোপালের মেমোরিয়াল হাসপাতাল অ্যান্ড রিসার্চ সেন্টারে ভর্তি ছিলেন। গত ৬ এপ্রিল এ ঘটনা ঘটলে তিনি ওইদিনই ঘটনাটি হাসপাতাল কর্তৃপক্ষকে জানান।

মৃত্যুর আগে এক চিকিৎসকে সব জানান তিনি। এমনকি অভিযুক্তকে চিহ্নিতও করেন। এরপরই তার শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। পরে তাকে ভেন্টিলেশনে নেয়া হয় এবং সেদিন সন্ধ্যায়ই তার মৃত্যু হয়।

ঘটনার পর নিশতপুত্র থানায় অভিযোগ করা হয়। পরে সন্তোষকে গ্রেফতার করে পুলিশ। বর্তমানে সন্তোষ ভোপাল কেন্দ্রীয় কারাগারে বন্দী।

সূত্র : এনডিটিভি

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য