রাজ্য

‘দাহ করার নাম করে থার্ড পার্টি মোটা টাকা আদায় করছে’, অভিযোগ উন্নয়ন প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিনের

‘দাহ করার নাম করে থার্ড পার্টি মোটা টাকা আদায় করছে’, অভিযোগ উন্নয়ন প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিনের - West Bengal News 24

করোনা পরিস্থিতিতে মৃতদেহ দাহ করার ক্ষেত্রে হয়রানির নানা অভিযোগ উঠেছে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে। এদিকে বাসিন্দাদের হয়রানি কমাতে কলকাতা শহরের পাশাপাশি গ্রামীণ এলাকার জন্যও নোডাল অফিসার নিয়োগ করেছে রাজ্য। কিন্তু তারপরেও করোনা আক্রান্তের মৃতদেহ দাহকে কেন্দ্র করে হয়রানি কি কমেছে। এব্যাপারে এবার মুখ খুলেছেন খোদ উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন। খোদ মন্ত্রীই অভিযোগ করছেন, ‘দাহ করার নাম করে থার্ড পার্টি মোটা টাকা আদায় করছে।’

সাবিনা ইয়াসমিন জানিয়েছেন, ‘ বিভিন্ন জায়গাতে শ্মশানকে কেন্দ্র করে একটা সমস্যা উঠে এসেছে। আমাদের প্রশাসনিক তরফ থেকে যাদের দায়িত্ব দেওয়া হয়েছে তারা নয়, একটা থার্ড পার্টি বেশি পরিমাণ টাকা নিয়ে দাহ করাচ্ছে। এনিয়ে জেলাশাসকের সঙ্গে কথা বলব। আমরা যতটা সম্ভব চেষ্টা করছি করোনা মোকাবিলার জন্য যে নির্দেশিকার রয়েছে সেগুলি পালন করার।

সর্বসাধারণের কাছে আবেদন করছি সরকারি নির্দেশিকা পালন করুন। তৃতীয় ঢেউতে বাচ্চাদের এফেক্ট করবে।’ দেহ দাহতে দালালরাজের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন,’ পাগলাঘাট, কালিয়াচক শ্মশানেও গিয়েছিলাম। প্রত্যেকটা জায়গায় যেখানে সরকারি তরফে লোক রয়েছে সেখানে কোনও সমস্যা নেই।

থার্ড পার্টির কিছু লোক দাহ করার নাম করে অনেক টাকা নিচ্ছে। এটা বাস্তব সত্য।প্রয়োজন হলে আমরা দলীয় লোককে রেখে অবজারভেশনে রাখব। যাতে তারা মিডিল ম্যান হয়ে কাজ করতে না পারে সেটা দেখব। সকলকে অনুরোধ করছি টাকা না দিয়ে বিডিও, আইসির সঙ্গে কথা বলুন।’

সূত্র : হিন্দুস্থান টাইমস

আরও পড়ুন ::

Back to top button