বলিউড

বিদ্যার ‘শেরণী’ মুক্তি পাচ্ছে অনলাইনে

Vidya Balan : বিদ্যার ‘শেরণী’ মুক্তি পাচ্ছে অনলাইনে - West Bengal News 24

করোনা মহামারীর প্রভাব পড়েছে বিশ্ব সিনেমায়। সংশ্লিষ্টরা এখন সিনেমা হলের চেয়ে অনলাইন প্লাটফর্মে বেশি ভরসা পাচ্ছেন। বলিউড ইন্ডাস্ট্রি এরই মধ্যে এমন চর্চা শুরু করেছে। সেই ধারাবাহিকতায় এবার ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইমে মুক্তি পাচ্ছে বিদ্যা বালানের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘শেরণী’। এতে তিনি অভিনয় করেছেন বন বিভাগের কর্মকর্তার ভূমিকায়। যিনি মানুষ এবং পশু পাখির মধ্যকার জটিল সব ব্যাপারগুলো নিয়ে কাজ করেন। ছবিটি পরিচালনা করেছেন অমিত মাসরুকার। প্রযোজনা করেছে টি-সিরিজ ও অবুনদান্তিয়া এন্টারটেইনমেন্ট।

অ্যামাজন প্রাইম ভিডিও ইন্ডিয়ার প্রধান নির্বাহী বিজয় সুবরামানিয়াম সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে ছবিটির মুক্তির ব্যাপারটি নিশ্চিত করেন। তিনি জানান, “বিদ্যা বালানের ‘শকুন্তলা দেবী’র অসাধারণ সাফল্যের পর ‘শেরণী’ নিয়েও আমরা দারুণ উচ্ছ্বসিত। আমি মনে করি, ভারত এবং ভারতের বাইরে সব সিনেমাপ্রেমীরাই এ সিনেমার অপেক্ষায় রয়েছেন। ছবিটি দর্শকদের সবখানেই আনন্দিত করবে কিনা আমি জানিনা- তবে এটি দারুণ এক রোমাঞ্চকর ভ্রমণের স্বাদ দেবে বলে নিশ্চিত।”

বাঘকে বলা হয় শের। আর এই শেরের স্ত্রী লিঙ্গ বোঝাতেই ‘শেরণী’ শব্দটিকে সিনেমার শিরোনাম করা হয়েছে। যেখানে বিদ্যার চরিত্রটি ‘বাঘিনী’র মতোই। এ সিনেমায় আরও অভিনয় করছেন সেক্সেনা, মুকুল চাদ্দাহ, বিজয় রাজ, লা আরুণসহ অনেকে। মুক্তির আগেই ভিন্নধারার এ সিনেমা বেশ আলোড়ন তৈরি করেছে সিনেমাপ্রেমীদের মাঝে।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য