জাতীয়

নতুন চ্যালেঞ্জ ‘ব্ল্যাক ফাঙ্গাস’, প্রস্তুত থাকতে হবে আমাদের, বার্তা প্রধানমন্ত্রীর

নতুন চ্যালেঞ্জ ‘ব্ল্যাক ফাঙ্গাস’, প্রস্তুত থাকতে হবে আমাদের, বার্তা প্রধানমন্ত্রীর - West Bengal News 24

গতকালই ব্ল্যাঙ্ক ফাঙ্গাসকে মহামারী হিসেবে ঘোষণা করার জন্য সমস্ত রাজ্যকে চিঠি দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণকে নতুন চ্যালেঞ্জ বলে অভিহিত করলেন। এদিন প্রধানমন্ত্রী বলেন, ‘ব্ল্যাক ফাঙ্গাস আমাদের কাছে নতুন চ্যালেঞ্জ হিসেবে উপস্থিত হয়েছে।

আমাদের প্রস্তুত থাকতে হবে। কোভিড সারিয়ে যাঁরা উঠছেন, তাঁদের মধ্যে এই ছত্রাক বাহিত রোগের সংক্রমণ বেশি করে পরিলক্ষিত হচ্ছে।’ ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ থেকে যাতে শিশুদের রক্ষা করা যায় সে ব্যাপারেও বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী। এদিন কোভিডে মৃতদের কথা বলতে গিয়ে গলা ধরে আসে মোদীর। বুধবার রাজস্থান ও তেলেঙ্গানা সরকার ব্ল্যাক ফাঙ্গাস তথা ছত্রাক ঘটিত এই রোগকে মহামারী হিসেবে ঘোষণা করেছে। বৃহস্পতিবার সমস্ত রাজ্যকেই তা করতে বলে দিল্লি।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে যুগ্ম সচিব সমস্ত রাজ্যের উদ্দেশে চিঠি দিয়ে বলেছেন, ব্ল্যাক ফাঙ্গাস রোগকে মহামারী আইনের অধীনে অন্তর্ভুক্ত করতে হবে। সমস্ত সরকারি, বেসরকারি হাসপাতালে ব্ল্যাক ফাঙ্গাসের স্ক্রিনিং, চিকিত্‍সা-সহ অন্যান্য বিষয়ে জোর দিতে বলা হয়েছে। এখনও পর্যন্ত ব্ল্যাক ফাঙ্গাসের সবচেয়ে বেশি সংক্রমণ ছড়িয়েছে মহারাষ্ট্রে।

সেখানে এই রোগে সংক্রামিত হওয়ার সংখ্যা শুক্রবার পর্যন্ত ১৬৫০ বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। ইতিমধ্যেই এই রোগে আক্রান্ত হয়ে ৯০ জন মারা গিয়েছেন সেখানে। ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ থেকে বাদ নেই বাংলাও। পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দফতর সূত্রের খবর, এ পর্যন্ত রাজ্যে মোট ৫ জনের শরীরে ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ পাওয়া গেছে। মৃত্যুও হয়েছে এক জনের।

সুত্র : দ্য ওয়াল

আরও পড়ুন ::

Back to top button