৬০০-র বেশি শিশু করোনাভাইরাসে আক্রান্ত এই রাজ্যে

করোনার (Corona) সেকেন্ড ওয়েভে তোলপাড় দেশ। রাজ্যে রাজ্যে মাত্রাছাড়া সংক্রমণ। সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে (Second Wave) বড়দের পাশাপাশি সংক্রমিত হচ্ছে শিশুরাও (Child)। রাজস্থানে (Rajasthan) ইতিমধ্যেই ৬০০-র বেশি (Over six hundred) শিশু করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। রাজস্থানের জেলায়-জেলায় প্রতিদিন একের পর এক শিশুর শরীরে বাসা বাঁধছে করোনা। যা নিয়ে রাজস্থান সরকারের পাশাপাশি উদ্বেগ বাড়ছে কেন্দ্রীয় সরকারের (Central Govt) ।
করোনার সেকেন্ড ওয়েভে কম বয়সীরাই বেশি আক্রান্ত হচ্ছেন। মৃত্যুও হচ্ছে। এরই মধ্যে রাজস্থানে শ’য়ে-শ’য়ে শিশু সংক্রমিত হওয়ায় ঘোর উদ্বেগ তৈরি হয়েছে। জানা গিয়েছে, গত কয়েক দিনে রাজস্থানের দুঙ্গারপুর জেলায় ৩২৫ জন শিশুর শরীরে করোনার সংক্রমণ ধরা পড়েছে। এরই পাশাপাশি রাজস্থানের দৌসা জেলাতেও কয়েকশো শিশুর শরীরে বাসা বেঁধেছে করোনা।
গোটা রাজস্থানেই চোখ রাঙাচ্ছে করোনা। প্রতিদিন নতুন করে হাজার-হাজার মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন। পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যু। রাজ্যের করোনা পরিস্থিতির উন্নতি না হওয়ায় রাজ্যে লকডাউনের মেয়াদ ৮ জুন পর্যন্ত বাড়িয়ে দিয়েছে রাজস্থান সরকার। লকডাউনের (Lockdown) মেয়াদ বাড়ানোর পাশাপাশি মাস্ক (Mask) পরার উপরেও জোর দিয়েছে রাজ্য সরকার। মাস্ক ছাড়া বাইরে বেরোলেই ৫০০-১০০০ টাকা পর্যন্ত জরিমানা করা হচ্ছে।
দেশের অন্য একাধিক রাজ্যের পাশাপাশি মরুরাজ্যেও করোনার সংক্রমণ উদ্বেগজনক পরিস্থিতি তৈরি করেছে। সোমবার সকালে স্বাস্থ্যমন্ত্রের (Health Ministry) দেওয়া তথ্য অনুযায়ী রাজস্থানে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ৯ লক্ষ ১৬ হাজার ৪২ জন। রাজস্থানে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ৭,৭০৩। রবিবারই রাজ্যে মৃত্যু হয়েছে ১১৩ জনের। রবিবার নতুন করে রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৬৫২১ জন। গোটা দেশেই করোনার সেকেন্ড ওয়েভের জেরে মাত্রাছাড়া সংক্রমণ।
সোমবার সকালে স্বাস্থ্যমন্ত্রকের (Health Ministry) দেওয়া তথ্য অনুযায়ী দেশে সামান্য কমেছে দৈনিক সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় সংক্রমিতের সংখ্যা সামান্য কমে ২ লক্ষ ২২ হাজার। দেশে করোনা অ্যাক্টিভ কেস ২৭ লক্ষ ২০ হাজার। করোনায় মৃত্যুতে বিশ্বে তৃতীয় স্থানে ভারত। গোটা দেশে এখনও পর্যন্ত ৩ লক্ষেরও বেশি মানুষের করোনায় মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টাতেও দেশে করোনায় মৃত প্রায় সাড়ে ৪ হাজার।
সূত্র: কলকাতা ২৪*৭



