বলিউড

প্রকাশ্যে চুম্বন, শ্লীলতাহানিতে অভিযুক্ত মিকা-কে জড়িয়ে ধরলেন রাখি (ভিডিও)

প্রকাশ্যে চুম্বন, শ্লীলতাহানিতে অভিযুক্ত মিকা-কে জড়িয়ে ধরলেন রাখি (ভিডিও) - West Bengal News 24

মিকা সিং এবং রাখি সাওয়ান্ত। বলিউডের কন্ট্রোভার্সির শিরোনামে দুজনেই বিরাজমান। কেউ কাউকে এক চুল জমি ছাড়তে নারাজ। এর আগেও বহুবার বিতর্কে নাম জড়িয়েছে দুই তারকার। বিশেষত, ২০০৬ সালে রাখিকে নিজের জন্মদিনের পার্টিতে প্রকাশ্যে চুম্বন করেছিলেন মিকা,সঙ্গে সঙ্গে সপাটে থাপ্পড় মেরেছিল রাখি। তবে থাপ্পড় মেড়েই ক্ষান্ত হননি। বরং এর বদলা নিয়েছিলেন বহুদিন ধরে। শ্লীলতাহানির অভিযোগ এনে আদালত পর্যন্ত গড়িয়েছিল সেই চুমুর রেশ। তবে হঠাত্‍ এ কী হল রাখি।

মাত্র ১৫ বছর কাটতে না কাটতেই ভোলবদল। তবে কি পুরোনো বিবাদ ভুলে গেলে নায়িকা। নাকি সমস্ত ঝামেলা মিটিয়ে নিয়েছেন একে অপরের সঙ্গে। সম্প্রতি পাবলিক প্লেসে একে অপরকে জড়িয়ে ধরলেন রাখি সাওয়ান্ত ও মিকা সিং। তবে কি বিতর্ক ভুলে তারা এখন বন্ধু। চুম্বন থেকে সোজা জড়িয়ে ধরে তারা নাকি এখন দাদা বোন। ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে এই ভিডিও।

 

View this post on Instagram

 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

রাখি সাওয়ান্ত ও মিকা সিং দুজনেই কফি কিনতে এসে মুখোমুখি হন। তারপরই মিকাকে দেখে জড়িয়ে ধরেন রাখি। এবং সটান পায়ে হাত দিয়ে প্রণামও করেন মিকাকে। আর বলেন সিং ইজ কিং এটা মনে রাখবেন। মিকা আমার দাদার মতো। ওর মতোন ভাল আর কেউ নেন।

মিকাও কম কীসে, রাখি আমার আদরের এবং ও কিন্তু বিগবসের আসল কুইন। তারপর শুরু হয় কথাবার্তা। ততক্ষণে পাপারাত্‍জির ক্যামেরায় তা লেন্সবন্দি হয়ে ছড়িয়ে পড়েছে অন্তর্জালে। মাস্ক ছাড়াই রাস্তায় দেখা গিয়েছে বলিউডের ড্রামাকুইন রাখি সাওয়ান্তকে।

সূত্র : এশিয়া নেট

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য