টলিউডবলিউড

বৌমা কে নিয়ে দুশ্চিন্তায় নাগার্জুন

বৌমা কে নিয়ে দুশ্চিন্তায় নাগার্জুন - West Bengal News 24

বিপাকে রয়েছেন দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী সামান্থা আক্কিনেনি। প্রথমবার ওয়েব সিরিজে অভিনয় করেই আক্রমণের মুখে তিনি। অভিনেত্রীর ওয়েব সিরিজ ‘দ্য ফ্যামিলি ম্যান ২’র ট্রেইলার নিয়ে নেটিজেনরা ভয়ঙ্কর প্রতিক্রিয়া দেখাচ্ছেন।

এ নিয়ে সামান্থার পরিবার উদ্বিগ্ন। তবে সমালোচনা ও প্রতিবাদ নিয়ে সামান্থাকে চুপ থাকতে বলেছেন তার শ্বশুর দক্ষিণ ছবির সুপারস্টার নাগার্জুন আক্কিনেনি।

আক্কিনেনি পরিবারের একটি সূত্র সংবাদমাধ্যমকে জানায়, এ প্রতিবাদ নিয়ে ‘খুবই বিরক্ত’ নাগার্জুন। প্রতিবাদটিকে ‘প্রিম্যাচিউর’ বলেও মন্তব্য করেছেন তিনি।

খবরে আরও বলা হয়, নাগরজুনার কাছে প্রতিবাদ বা হামলা বিষয়টি নতুন কিছু নয়। তবে তিনি তার সন্তানদের আক্রমণ করা সহ্য করতে পারেন না। সামান্থাকে তিনি তার মেয়ের মতোই জানেন। কোনো সন্তানকে এমন ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে দেখলেই খুব মন খারাপ হয়ে যায় নাগার্জুনের।

এ বিতর্কের কেন্দ্রবিন্দুতে হলো সামান্থার চরিত্র। সিরিজে তামিল বিদ্রোহীর চরিত্রে অভিনয় করেছেন সামান্থা। আবার বিদ্রোহীদের দলের সঙ্গে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই-এর যোগাযোগও দেখানো হয়েছে। যার তদন্ত করতেই শ্রীকান্ত এবং তার সঙ্গী জে কে তালপড়েকে পাঠানো হয়েছিল। এতেই ক্ষুব্ধ নেটদুনিয়ার একাংশ।

তবে আক্কেনেনি পরিবারের বিশ্বাস ওয়েব সিরিজটি প্রকাশ পাওয়ার পর এই বিতর্কটির অবসান ঘটবে।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য