জাতীয়

দিল্লিতে ধৃত ইউটিউবার, বেলুনে বেঁধে ভাসিয়ে দিলেন পোষ্য কুকুরকে

দিল্লিতে ধৃত ইউটিউবার, বেলুনে বেঁধে ভাসিয়ে দিলেন পোষ্য কুকুরকে - West Bengal News 24

একগুচ্ছ রঙিন হাইড্রোজেন বেলুন। সেগুলো বাঁধা রয়েছে চারপেয়ের পিঠে। আর তাতে ভর করেই উড়ে চলেছে সেই খুদে পোষ্য। ভিডিওটি ইউটিউবে ভাইরাল হয়। শুরু হয় তীব্র সমালোচনা। তার পরেই ভিডিওটি ডিলিট করা হয়। কিন্তু তাতেও রেহাই মেলেনি। এদিন ভিডিও পোস্ট যিনি করেছিলেন, তাঁকে গ্রেপ্তার করল পুলিশ। দিল্লির ঘটনা।

ধৃত পেশায় একজন ইউটিউবার। নাম গৌরব জোন। ইউটিউবে মজার ভিডিও আপলোড করেন। চ্যানেলের নাম গৌরব জোন। ৪০ লক্ষ ফলোয়ারও রয়েছে। সেই চ্যানেলেই নিজের পোষ্য কুকুর ডলারের এই ভিডিও পোস্ট করেন। নিছক মজা দিয়ে দর্শক বাড়ানোই ছিল উদ্দেশ্য। কিন্তু তা দেখে হতবাক পশুপ্রেমীরা।

গৌরব এবং তাঁর মায়ের বিরুদ্ধে মালভিয়া নগর থানায় এফআইআর দায়ের হয়েছে। ভিডিওতে দেখা গিয়েছে, গৌরব এবং কয়েক জন কুকুরের পিঠে বেলুনের গুচ্ছ বেঁধে দিচ্ছেন। গৌরব নিজে একটি গাড়ির ওপর বসে রয়েছেন। তাঁর মাও রয়েছেন সঙ্গে। কুকুরটিকে ওই বেলুনে ভর করেই ভাসিয়ে দিচ্ছেন তাঁরা। প্রায় দোতলার বারান্দা পর্যন্ত উঠে যায় সেটি।

গৌরব অবশ্য দাবি করেছিলেন, কুকুরটি তাঁর সন্তানের মতো। তাঁর নিরাপত্তার জন্য সমস্ত ব্যবস্থা নেওয়া হয়েছিল। ভিডিওটি দীর্ঘ হয়ে যাবে বলে সেই অংশ বাদ দেওয়া হয়। যদিও পুলিশ এই যুক্তি মানেনি।

সুত্র : আজকাল

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য