জাতীয়

ধর্মীয় স্থানে লাউডস্পিকার বন্ধের দাাবি নিয়ে এলাহাবাদ হাইকোর্টে দায়ের জনস্বার্থ মামলা

ধর্মীয় স্থানে লাউডস্পিকার বন্ধের দাাবি নিয়ে এলাহাবাদ হাইকোর্টে দায়ের জনস্বার্থ মামলা - West Bengal News 24

মসজিদে লাউডস্পিকার ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে সৌদি আরব সরকার। এবার ভারতেও ধর্মীয় স্থানে লাইডস্পিকারে নিষেধাজ্ঞার দাবি জানিয়ে এলাহাবাদ হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছেন আশুতোষ কুমার শুক্লা নামক এক ব্যক্তি।

দেশের বিভিন্ন রাজ্যে এখন লকডাউন চলছে। অনেকেই বাড়িতে অফিসের কাছ করছেন। পড়ুয়ারা অনলাইন ক্লাস করছেন। এই যুক্তি দেখিয়েই আদালতে লাইডস্পিকারে নিষেধাজ্ঞার আর্জি জানানো হয়েছে।

প্রসঙ্গত সৌদি সরকার যেমন বলেছে আজান এবং ইকামত এর সময় লাইডস্পিকার ব্যবহার করা যাবে। তবে সেক্ষেত্রে কিছু নিয়মের কথা বলা হয়েছে। মসজিদে নমাজ শুরুর ডাক দেওয়ার সময় আজান দেওয়া হয়। এমনকি নমাজ চলাকালীন ইকামত এর সময় ফের আজান দেওয়া হয়।

আশুতোষ কুমার শুক্লা তার দায়ের করা হলফনামায় বলেছেন, ‘‌লকডাউন চলছে। বাড়িতেই অনেকে কাজ করছেন। পড়ুয়ারা অনলাইন ক্লাস করছে। আইনজীবীরা ভার্চুয়াল শুনানি সারছেন। আর তারমধ্যে ধর্মীয় স্থানে দিনে একাধিকবার লাইডস্পিকার বাজার ফলে অসুবিধা হচ্ছে। কাজ ও বিশ্রামের অসুবিধা হচ্ছে। জোরে লাইডস্পিকার বাজার ফলে মানুষজন বিরক্ত হচ্ছেন। ক্লান্তি গ্রাস করছে। নানা শারীরিক সমস্যা হচ্ছে।’‌

গত বছরও তিনি জনস্বার্থ মামলা দায়ের করেন। তখন আজানের সময় লাইডস্পিকারে নিষেধাজ্ঞার দাবি করেছিলেন তিনি। এবার ফের করলেন মামলা।

সূত্র : আজকাল

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য