বলিউড

আমার তো এত ক্ষমতা নেই, আক্ষেপ সোনুর দুধওয়ালার (ভিডিও সংযুক্ত)

Sonu Sood : আমার তো এত ক্ষমতা নেই, আক্ষেপ সোনুর দুধওয়ালার (ভিডিও সংযুক্ত) - West Bengal News 24

দেশে করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। মাহামারির শুরু থেকেই মানুষের পাশে দাঁড়িয়েছেন বলিউড অভিনেতা সোনু সুদ। যে সকল তারকারা ফ্রন্টলাইনে মানুষের সেবা করছেন তাদের মধ্যে সবচেয়ে এগিয়ে এই অভিনেতা।

শুক্রবার (২৮ মে) ইনস্টাগ্রামে দুধওয়ালা গুড্ডুর একটি ভিডিও পোস্ট করেছেন সোনু সুদ। সেখানে তাদের কথাবার্তাই ভিডিওর মূল উপজীব্য। গুড্ডুর কথা অনুযায়ী, কোভিডে মানুষের সাহায্যের জন্য যে স্বেচ্ছাসেবক সংস্থা তৈরি করেছে সোনু, সেখানে আসা জরুরি ফোন ধরার জন্য তাঁকে একটি আলাদা ফোন দেওয়া হয়েছে। যাতে সাধারণ মানুষ সহজেই ফোন করে তাদের প্রয়োজনের কথা বলতে পারে। তাতেই বিপদে পড়েছেন গুড্ডু।

ভিডিওতে তাকে বলতে শোনা যায়, ফোনের পর ফোন চলে আসছে। এমনকী রাত ১-২টায়ও রেহাই নেই। সোনুকে বলতে শোনা যায়, তিনি সারাদিন মানুষের সাহায্য করতে রাজি আছেন। তাতেই দুধওয়ালা গুড্ডুর বক্তব্য, ‘স্যার আপনার মাথা এত নিতে পারে। কিন্তু আমার অত ক্ষমতা নেই। আমি এত কিছু একসঙ্গে নিতেই পারছি না।’

 

View this post on Instagram

 

A post shared by Sonu Sood (@sonu_sood)

সূত্র: জি নিউজ

আরও পড়ুন ::

Back to top button