জাতীয়

দেশে ২৪ ঘণ্টায় শনাক্ত ১ লাখ ৩৪ হাজার, মৃত্যু ২৮৮৭

দেশে ২৪ ঘণ্টায় শনাক্ত ১ লাখ ৩৪ হাজার, মৃত্যু ২৮৮৭ - West Bengal News 24

গত কয়েক দিনের তুলনায় ভারতে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা কিছুটা বেড়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে সংক্রমিত হয়েছেন ১ লাখ ৩৪ হাজার ১৫৪ জন। সংক্রমণের হার ৬.২১ শতাংশ। অন্যদিকে গতকাল পর্যন্ত দৈনিক মৃত্যু তিন হাজারের বেশি থাকলেও আজ তা তিন হাজারের নীচে। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ২ হাজার ৮৮৭ জনের।

দেশে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২ কোটি ৮৪ লাখ মানুষ। আর সংক্রমিত হয়ে মৃত্যু হয়েছে ৩ লাখ ৩৭ হাজার ৯৮৯ জনের।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত দু’দিন দৈনিক সংক্রমণ হার বাড়লেও তার চেয়ে বেশি সংখ্যক লোক সুস্থ হয়ে উঠছেন। যার ফলে হাসপাতালে সক্রিয় রোগীর সংখ্যা হ্রাস অব্যাহত হয়েছে। গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা পরীক্ষা করা হয়েছে সাড়ে ২১ লাখের বেশি।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, করোনাভাইরাসের টিকা গ্রহণকারীর সংখ্যা ছাড়িয়েছে ২২ কোটি। পশ্চিমবঙ্গ, বিহার, গুজরাট, উত্তর প্রদেশ, কর্নাটক, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্রসহ বেশ কয়েকটি রাজ্যের প্রত্যেকটিতে ১০ লাখের বেশি মানুষ করোনা টিকার প্রথম ডোজ গ্রহণ করেছে।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য