রাজ্য

রাজ্যে করোনার টিকা নিলে সার্টিফিকেটে দেখা যাবে মমতার ছবি

রাজ্যে করোনার টিকা নিলে সার্টিফিকেটে দেখা যাবে মমতার ছবি - West Bengal News 24

কোভিডের টিকা নিলে কো উইন পোর্টাল থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি সম্বলিত সার্টিফিকেট পাওয়া যায়। একই ভাবে বাংলাতে কোভিডের টিকা নিলে পৃথক একটি শংসাপত্র দেবে রাজ্য সরকারের স্বাস্থ্য দফতর। যাতে থাকবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি এবং বার্তা। স্বাস্থ্য দফতর সূত্রে বলা হচ্ছে, এটি পৃথক শংসাপত্র।

রাজ্যে যাঁরা টিকা নেবেন তাঁদের মোবাইল নম্বরে একটি লিঙ্ক পাঠানো হবে। সেই লিঙ্ক থেকেই মুখ্যমন্ত্রীর ছবি সম্বলিত শংসাপত্র পাওয়া যাবে। তবে রাজ্যের সার্টিফিকেটের ক্ষেত্রে কেন্দ্রের মতো ইউনিক নম্বর নেই।

স্বাস্থ্য কর্তাদের অনেকের মতে, এর মধ্যে কেন্দ্র-রাজ্য বিরোধ নেই। আগেই ঝাড়খণ্ড এবং ছত্তীসগড় সরকার মুখ্যমন্ত্রীর ছবি সম্বলিত সার্টিফিকেট দেওয়া শুরু করেছিল। হেমন্ত সরেন, ভূপেশ বাঘেলদের বক্তব্য ছিল, রাজ্যে টিকাকরণে কেন্দ্র কোনও সাহায্য করছে না। রাজ্যকেই উদ্যোগ নিয়ে টিকা জোগাড় করতে হচ্ছে। তাহলে রাজ্য কেন পৃথক সংশাপত্র দেবে না।

ভ্যাকসিনের শংসাপত্রে প্রধানমন্ত্রীর ছবি থাকবে কেন তা নিয়ে বিরোধীরা প্রশ্ন তুলেছিলেন। প্রচারের মাধ্যম হিসেবে টিকা-শংসাপত্রকে ব্যবহার করার অভিযোগও তোলা হয়েছিল কেন্দ্রের বিরুদ্ধে। তারপর দেখা যায় ছত্তীসগড় ও ঝাড়খণ্ড সরকার সিদ্ধান্ত নেয়, ১৮-৪৪ বছর বয়সিদের টিকাকরণে যখন রাজ্যকেই সবটা করে নিতে হচ্ছে তখন মুখ্যমন্ত্রীদের ছবি থাকবে। বাংলায় মুখ্যমন্ত্রীর ছবির সঙ্গে থাকছে বার্তাও- ‘সজাগ থাকুন, নিরাপদে থাকুন।’

সুত্র : দ্য ওয়াল

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য