বলিউড

চিকিৎসক এবং ফ্রন্টলাইন ওয়ার্কারদের অপমান এবং তাঁদের উপর অত্যাচারকে মেনে নেওয়া যায় না : ভূমি

Bhumi Pednekar : চিকিৎসক এবং ফ্রন্টলাইন ওয়ার্কারদের অপমান এবং তাঁদের উপর অত্যাচারকে মেনে নেওয়া যায় না : ভূমি - West Bengal News 24

বলিউড (Bollywood) অভিনেত্রী বলেন, গত ১৪ মাস ধরে চিকিৎসক এবং ফ্রন্টলাইন ওয়ার্কাররা সাধারণ মানুষের জন্য কাজ করছেন। গত ১৪ মাস ধরে একটানা চিকিৎসক (Doctor) এবং ফ্রন্টলাইন ওয়ার্কাররা যেভাবে সাধারণ মানুষের পাশে থেকে, তাঁদের জন্য কাজ করছেন, তার কোনও তুলনা হয় না।

অথচ তাঁদের সমর্থন না করে, তাঁদের পাশে না থেকে মনোবল ভেঙে দেওয়া হচ্ছে। এই সময় চিকিৎসক এবং ফ্রন্টলাইন ওয়ার্কারদের পাশে থেকে তাঁদের সমর্থন করা অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেন ভূমি পেদনেকর। নিজের ট্যুইটার হ্যান্ডেলে এ বিষয়েও ক্ষোভও উগরে দেন ভূমি।

সম্প্রতি কর্ণাটকে (Karnataka) দুই চিকিৎসককে ধরে মারধরের ঘটনা প্রকাশ্যে আসে। কোভিড রোগীর মৃত্যুর পর তাঁদের বাড়ির লোকজন ওই চিকিৎসকদের মারধর করেন মাঝ রাস্তায়। এমনই অভিযোগ উঠতে শুরু করে। যা নিয়ে জোর আলোচনা শুরু হয়ে যায় সামাজিক মাধ্যমে। কর্ণাটকের ওই ঘটনার পর এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন টয়লেট-এক প্রেম কথা খ্যাত অভিনেত্রী।

সূত্র : লেটেস্ট লি

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য