জাতীয়

কলকাতায় পেট্রল ৯৫ টাকা পার

কলকাতায় পেট্রল ৯৫ টাকা পার - West Bengal News 24

পাঁচ রাজ্যে ভোটের পর কার্যত লাগা’তার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের। ভোটের কথা মাথায় রেখেই গোটা দেশে বাড়ানো হয়নি জ্বালা’নির দাম কিন্তু এবার মহার্ঘ হচ্ছে পেট্রোল-ডিজেল। যার জেরে ছেঁকা পড়ছে আম-আদমির পকেটে। আজও আবার দাম বাড়ল পেট্রোল-ডিজেলের।

কলকাতায় পেট্রোলের দাম লিটার’প্রতি ২৬ পয়সা এবং ডিজেলের দাম লিটারপ্রতি ২৯ পয়সা বাড়ল। যার ফলে আরও একধাপ এগিয়ে সেঞ্চু’রির দিকে পৌঁছে গিয়েছে পেট্রোল। কলকাতায় পেট্রোলের নতুন দাম হল ৯৫ টাকা ২ পয়সা। ডিজেলের দাম লিটারে ৮৮ টাকা ৮০ পয়সা ছুঁল। কার্যত এই দামের জেরে নাভিশ্বাস উঠেছে আমজনতার।

আগেই মুম্বইতে সেঞ্চুরি পার করেছে পেট্রোল-ডিজেলের দাম। এবার বাকি মেট্রো শহরগুলিতে বাড়ছে জ্বালানির দাম। তেল সংস্থাগুলি দু’দিন ছাড়াই কেন্দ্রের মদতে বাড়াচ্ছে জ্বালানির দাম। এর ফলে সরাসরি প্রভাব পড়ছে বাজারে। বেশি দামে বিক্রি হচ্ছে কাঁচা আনাজ ও রেশন বা মুদিখানা সামগ্রী। দাম বাড়ছে সমস্ত দৈনিক আসবাবপত্রের। কলকাতাতেও খুব শীঘ্রই সেঞ্চুরির ঘরে যাবে পেট্রোল-ডিজেল। বিশ্ব বাজারে পেট্রোল-ডিজেলের দাম কম থাকলেও ভারতে অস্বা’ভাবিক হারে জ্বালানির দাম বাড়ায় কেন্দ্রের সমালোচোনায় বারবার মুখর হচ্ছেন সকলে।

জ্বালানির লাগাতার মূল্যবৃদ্ধি নিয়ে কেন্দ্রের কাছে রাজ্যগুলির আবেদন প্রসঙ্গে গতকালই নীতি আয়োগের ভাইস চেয়ার’ম্যান রাজীব কুমার জানিয়েছেন, পেট্রোল-ডিজেলের দাম বাড়া নিয়ে এধরনের দাবি ওঠে। কিন্তু কেন্দ্রকে ভারসাম্য রক্ষা করে চলতে হয়। কেন্দ্রের দায়িত্ব মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ।

সুত্র : এই মুহুর্তে

আরও পড়ুন ::

Back to top button