রাজ্য

শেষ প্রস্তুতি, নবান্নের সবুজ সংকেত মিললেই ফের ছুটবে মেট্রো

শেষ প্রস্তুতি, নবান্নের সবুজ সংকেত মিললেই ফের ছুটবে মেট্রো - West Bengal News 24

শহরজুড়ে চলছে কড়া বিধিনিষেধ। আর তার জেরেই বন্ধ রয়েছে শহর কলকাতার লাইফলাইন মেট্রো পরিষেবা। মেট্রো পরিষেবা বন্ধ থাকায় ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ। কারণ লকডাউন চললেও ইতিমধ্যেই খুলে দেওয়া হয়েছে রেস্তরাঁ, কলেজস্ট্রিট বইপাড়া, আর সোনার দোকান এবং শাড়ির দোকানও খোলা থাকছে। খুচরো দোকানও থাকছে খোলা। আর যাতায়াত করতে হচ্ছে নিজস্ব গাড়ি, বাইকে কিংবা অ্যাপ ক্যাবে। যাবতীয় সুরক্ষা প্রস্তুতি সেরে রেখেছে মেট্রো কর্তৃপক্ষ।

মেট্রো পরিষেবা চালু করার বিষয়ে যাবতীয় প্রস্তুতি এই ক’‌দিনে সেরে রেখেছে মেট্রো আধিকারিকরা। মেট্রো আধিকারিকদের কথায়, ঠিক কবে থেকে চালু হবে মেট্রো পরিষেবা তার দিন ঠিক হয়নি।

রাজ্য সরকার সবুজ সংকেত দিলেই চালু করা হবে মেট্রো পরিষেবা। যাবতীয় সুরক্ষা বিধি মেনেই চালু করা হবে মেট্রো। তবে এবার মেট্রো চলাচলের ক্ষেত্রে ই-‌পাস চালু নাও করা হতে পারে। স্মার্ট কার্ড থাকলেই যাতায়াত করা যাবে যাবে মট্রোতে। ই-‌পাস চালু করার বিষয়ে কোনও আলোচনা হয়নি।

এতদিন লকডাউন থাকায় বন্ধ রয়েছে মেট্রো। তাই এই সময়ে নোয়াপাড়া কারশেডে মেরামতির কাজ, মেট্রোর ট্র্যাকের এবং কয়েকটা মেট্রো রেকের রক্ষণাবেক্ষণের কাজও সম্পন্ন করা হয়ে গিয়েছে। মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক ইন্দ্রাণী ব্যানার্জি বলেন, ‘‌নবান্ন থেকে যেদিন বলা হবে মেট্রো চালাতে আমরা সেদিন থেকেই মেট্রো পরিষেবা দিতে পারব।

মেট্রো চালানোর ক্ষেত্রে যাবতীয় প্রস্তুতি সেরে ফেলা হয়েছে। কোভিড বিধি মেনেই চালানো হবে মেট্রো। যাত্রী সুরক্ষার বিষয় অবশ্যই মাথায় রাখা হচ্ছে। তবে ই-‌পাস চালুর বিষয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। টোকেন চালুর ব্যাপারেও কিছু ভাবা হয়নি। স্মার্ট কার্ড থাকলেই মেট্রোতে উঠতে পারবেন।’‌

সূত্র : আজকাল

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য